Featured Post

তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন 💔 নতুন বিচ্ছেদ ও বিরহের গান 💔 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা, সকলকে জানাই প্রাণবন্ত দোয়া ও ভালোবাসা। আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটি বিচ্ছেদ ও বিরহী প্রেমের গান নিয়ে হাজির হলাম। ভালোবাসা ও সম্পর্কের গভীরতা না থাকলে মানুষ মানুষকে সঠিকভাবে চিনতে পারে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার অভাব ঘটলেই সম্পর্কে ফাটল ধরে। তাই প্রতিটি কাজ, কথাবার্তা ও চলাফেরায় ভালোবাসা দেওয়া এবং নেওয়ার মূল্য অপরিসীম। আশা করি গানের সুর ও কথা আপনাদের ভালো লাগবে। ⭐ ধারাঃ বিরহ / বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো আদৌ জানি না... যাবার কালে বলেছিলি ফিরবি দিনশেষে, কিন্তু সে যে গেলি তুই, আ...

আমি স্বপনে দেখি যারে গানের লিরিক্স।দেহতত্ত গান। লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের আমার নিজের লেখা একটি মরমি ভাবধারার গান পড়ার অনুরোধ করছি। মানুষের জীবনে এমন কিছু স্বপ্ন থাকে যা বাস্তবে ধরা দেয় না, কিন্তু সেই স্বপ্নের মাঝেই মানুষ তার আপনজনকে খুঁজে বেড়ায়। সেই ব্যাকুলতা থেকেই এই গানের সৃষ্টি। আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর গান পেতে আমার পেজটি ফলো রাখুন।
গানের কথা --------আমি স্বপ্নে দেখি যারে
তারিখ: ২০/০৪/২০২৬

আমি স্বপনে দেখি যারে
বাস্তবে পাইলাম না তারে
কি করে পাবো আমি
দয়াল বলে দাও আমারে।।

কিছুদিন পরে দেখি
এমন এক স্বপ্নতে।
সে জায়গার নাম শুনিনি আমার জীবনে
কি করে যাব দয়াল বলে দাও আমারে।।

নদীতে নাইরে পানি, শুকনা যে তার চর
কার লাগিয়া বাঁধলাম আমি মিছামিছি ঘর।
যারে আমি খুঁজি দয়াল, সে তো রয় অন্তরে
চিনাইয়া দাও আমারে, দয়াল বলে দাও আমারে।।

কামাল হোসেন কেঁদে মরে জনম অন্ধকার
পার করিয়া দাও আমারে ভব সিন্ধু পার।
স্বপন যদি হয়রে সত্য, দেখব তারে নয়নে
শীতল হবে পরান আমার সেই মধু লগনে।।

দয়াল বলে দাও আমারে...

— লেখক কামাল হোসেন
আমাদের সাথে যুক্ত থাকুন আরো সুন্দর সুন্দর গান শুনতে:
YouTube গান শুনুন YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Facebook পেজ ফলো করুন
উপসংহার:
গানের কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আরও গানের কথা পেতে নিয়মিত আমার এই ব্লগ সাইটে চোখ রাখুন। ধন্যবাদ।
Copyright Warning (Copyright Text):
© 2026 Kamal Hossain. All rights reserved.
The lyrics and melody of this song are fully owned by Kamal Hossain. Using, republishing, distorting or uploading these lyrics or audio for commercial purposes without permission is a punishable offense. Please respect creative work and comply with copyright law.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain