পোস্টগুলি

Featured Post

কোকিল বন্ধুরে। আধ্যাত্মিক গান। গীতিকার কামাল হোসেন।

ছবি
🍃 গীতিকার কামাল হোসেন ✨ বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজ একটি গভীর ভাবাবেগের বিরহ ও বিচ্ছেদ গান নিয়ে আসলাম। সময় মানুষের জীবন, ব্যবহার ও চরিত্রকে বদলে দেয়। সময়ের সাথে সাথে মানুষের ভেতরের রূপ, ভালোবাসা আর আকাঙ্ক্ষার ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে। অথচ আমাদের উচিত সময়কে মূল্য দিয়ে পারস্পরিক ভালোবাসা আর মমতা দিয়ে জীবনকে ফুটিয়ে তোলা। কিন্তু বর্তমানের পরিস্থিতি বড়ই নাজুক। সময়ের এই গভীর সত্য আর মায়ার বন্ধন ভাঙার গল্পই এই গানের উপমায় তুলে ধরা হয়েছে। গানটি আপনাদের কেমন লাগলো, তা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ⭐ ধারাঃ বাউল / আধ্যাত্মিক ও বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ কোকিল বন্ধুরে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন কোকিল বন্ধুরে কাকের বাসায় ঘর বানাইয়া কেমনে থাকিস রে। ...

কন্ধুর খবর নাই।লেখক কামাল হোসেন

ছবি
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের সামনে বন্ধুর বিরহের ব্যথার কথা তুলে ধরা হয়েছে। একজন আরেকজনকে যেভাবে ভালোবাসে, কেউ কাউকে ভুলে থাকতে পারে না। সেজন্যই মনের আবেগ গানের ভেতরে তুলে ধরা হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথাঃ বন্ধুর খবর নাই লিরিক ও সুরকারঃ কামাল হোসেন অনেক বছর হয়ে গেল বন্ধুর খবর নাই, প্রাণ বন্ধুরে... কোন দেশে আছে যে সে এখনো খবর নাই।। কোথায় গেলে পাবো আমি তার ঠিকানারে ভাই, তার কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই।। বন্ধুর জন্য মন কান্দে রে তোর জন্য হইলাম বাড়ি ছাড়া, এখন আমার লয় না খবর কেউ বন্ধু তোরে ছাড়া।। ...

ভূতল ঘরে।গীতিকার কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। আমি কামাল হোসেন আপনাদের সামনে একটি আধ্যাত্মিক গান তুলে ধরছি যা আমাদেরকে সকলকে সতর্ক করবে। আশা করি গানটি সকলের ভালো লাগবে। যদি গানটি ভালো লাগে তাহলে সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভূতলের ঘরে যাওয়ার আগে লিরিক ও সুরকারঃ কামাল হোসেন ভূতলের ঘরে যাওয়ার আগে ওরে মন হিসাব-নিকাশ কর। পরজনমের পুঁজি কর পুঁজিমন্ডল সঠিক হলে তুমি হবে অনেক বড়।। আমলের খাতা শূন্য হলে পড়বে ধরা ওরে মদন ভাই, ভূতলের ঘরে আজাব হবে তোমার আর রক্ষা নাই।। সুখের জীবন পেয়ে যা করেছিলে তাই কী করেছ ভবে এই না মদন সাঁই, নৈকট্য ফেরেশতা আসবে যখন ঘরে কড়াগণ্ডা হিসাব নিবে ওরে কামাল ভাই, মন্...

হে আমার রহমান তুমি হও মহিয়ান ।লেখক কামাল হোসেন

ছবি
লেখক ও সুরকারঃ কামাল হোসেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের সামনে আমি একটি নতুন মুর্শিদি গান পরিবেশন করলাম। যদি গানটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হে আমার রহমান ধরণঃ মুর্শিদি গান | লিরিক ও সুরকারঃ কামাল হোসেন হে আমার রহমান তুমি হও মহীয়ান, তোমার পদতলে আমার অবসান।। যা করিবার চিত্ত নেওনি কারো ভাগীদার, তুমি আমার মহীয়ান।। —— দ্বিতীয় অন্তরা —— তোমারই গোলাঘর নেই কোন অভেদ্য, হাতছানি হতে চাইনি আজও আমি অনবদ্য নই।। আমি তো ক্ষুদ্র দাস নেই কোন উৎপাত, হে মহিয়ান অনন্তকাল দাও তিতিক্ষার অবসান।। 🔵 ফেসবুকে আমার সাথে ...

ভালো হোক মন্দ হোক মা আমার মা।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। মায়ের মতন এই জগতে কেউ নেই, এটি বোঝানোর জন্যই আপনাদের সামনে মা ভালো হোক আর মন্দ হোক, সেটি আমি গানের মাধ্যমে তুলে ধরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি গানটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো হোক মন্দ হোক মা আমার মা লিরিক ও সুরকারঃ কামাল হোসেন —— স্থায়ী —— ভালো হোক মন্দ হোক মা আমার মা পৃথিবীতে তার মতো কে আছে বলো না মা আমার মা।। —— প্রথম অন্তরা —— তোমার মতো কেউ তো ভালোবাসে না কত মানুষ দেখলাম আমি হয় না তোমার মতন মা আমার মা।। —— দ্বিতীয় অন্তরা —— ও যেদিন থেকে জন্মেছি, সেদিন থেকে দেখেছি কত কষ্ট সহেছো তুমি...

জগৎ বাড়ি কত সুন্দর করলিরে মন।বাংলা গান।লেখক কামাল হোসেন

ছবি
প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুন্দর ও সুস্থ জীবন কামনা করছি। আজ আপনাদের সামনে আমি নিজের লেখা চমৎকার একটি নতুন দেহতত্ত্ব বাংলা গান নিয়ে আসলাম। এই গানের ভেতরে মানব কল্যাণের গভীর হেকমত ও জীবন দর্শনের কথা বর্ণিত হয়েছে, যা সাধারণ চিন্তা ধারার অনেক ঊর্ধ্বে। মানুষ যখন নিজের ভবিষ্যৎ, জগতের বাস্তবতা এবং আসল বাড়ির খবর বুঝতে পারে, তখনই সে দুনিয়ার মোহময় মায়াজাল থেকে বেরিয়ে এসে সঠিক পথের সন্ধান পায়। আশা করি আধ্যাত্মিক এই গানটির লিরিক্স আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথাঃ জগৎ বাড়ি কত সুন্দর করলিরে মন লিরিক ও সুরকারঃ লেখক কামাল হোসেন [ স্থায়ী ] জগৎ বাড়ি কত সুন্দর করলিরে মন আসল বাড়ি খবর নিলিনা—ওরে মন। তোর মত বোকা আছে আমার জানা ছিল না।। [ অন্তরা - ১ ] কত টাকা কড়ি জমাইলি জগৎ বাড়িতে আসল বাড়িতে নজর দিলিনা—ওরে মন আসল বাড়ির খবর নিলিনা।। ...

ও নন্দিনী-পরাণ যায় সেখানে। লেখক কামাল হোসেন

ছবি
লেখক: কামাল হোসেন গীতিকার ও সুরকার ও নন্দিনী-পরাণ যায় সেখানে ধরন: লোকায়ত প্রেম ও রূপকধর্মী ভাবধারার গান | রচনা কাল: ১৯ মার্চ ২০২৪ আসসালামু আলাইকুম। ২০২৪ সালের মার্চ মাসে মানব মনের গভীর আকুলতা, রূপের মোহ এবং জীবনের সময়ের গুরুত্বকে কেন্দ্র করে আমি এই রূপকধর্মী লোকসংগীতটি রচনা করেছি। গানে "কনক দানা" ও "উড়াল পঙ্খী"র উপমায় অবুঝ মনকে এক চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বাহ্যিক সৌন্দর্যের মোহে পড়ে মানুষ যখন দেওয়ানা হয়, তখন সে অজান্তেই জীবনের মূল্যবান সময় হারিয়ে ফেলে। নীল দরিয়ায় ডানা মেলে উড়ে বেড়ানো মুক্ত পাখির মতো আমাদের মনও অতীতকে ভুলে বর্তমানের মোহে মেতে থাকে, কিন্তু সময় ফুরিয়ে গেলে তবেই মানুষ আসল সত্য ও স্মৃতির মূল্য বুঝতে পারে। সহজ-সরল চরণে সাজানো এই রূপক ভাবধারাটি আপনাদের অন্তরে এক ভিন্ন অনুভূতির সৃষ্টি করবে। লিরিকটি পড়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করার অনুরোধ রইলো। देखতে কনক দানার মত পরাণ যায় সেখা...

জগতে মানুষ নামে বসত করে অমানুষে।লেখক কামাল হোসেন

ছবি
লেখক: কামাল হোসেন গীতিকার ও সুরকার জগতে মানুষ নামে বসত করে অমানুষে ধরন: দেহতত্ত্ব ও আধ্যাত্মিক ভাবধারার গান | রচনা কাল: ১৫ মার্চ ২০২৪ আসসালামু আলাইকুম। ২০২৪ সালের মার্চ মাসে মানব জীবনের এক পরম ও কঠিন সত্যকে কেন্দ্র করে আমি এই দেহতত্ত্ব ও আধ্যাত্মিক ভাবধারার সংগীতটি রচনা করেছি। বাহ্যিক অবয়বে আমরা সবাই মানুষ হলেও, প্রকৃত মনুষ্যত্ব ও বিবেকের অভাবে এই ভবসংসারে অনেকেই অমানুষের মতো আচরণ করে। অথচ পরম সৃষ্টি কর্তা এই নশ্বর মাটির দেহ দিয়েই আমাদের পাঠিয়েছেন, এই মাটিই একদিন আমাদের শেষ বসতবাড়ি হবে। গানে "সোনার ঘাঁটি" ও "রূপ দরিয়া"র রূপকে মানুষের অহংকার, বুদ্ধি এবং বহুরূপী চরিত্রের অন্তরালে লুকিয়ে থাকা আসল সত্যকে তুলে ধরা হয়েছে। ক্ষণস্থায়ী এই পৃথিবীতে মানুষ চেনার এবং নিজের আত্মাকে চেনার এক আকুল আহ্বান রয়েছে এই চরণে। আশা করি, আধ্যাত্মিক ঘরানার এই লেখাটি আপনাদের অন্তরে গভীর ভাবনার খোরাক জোগাবে। লিরিকটি পড়ে কেমন লাগলো, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ...