আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন
অনেক বছর হয়ে গেল বন্ধুর খবর নাই,
প্রাণ বন্ধুরে...
কোন দেশে আছে যে সে
এখনো খবর নাই।।
কোথায় গেলে পাবো আমি তার ঠিকানারে ভাই,
তার কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই।।
বন্ধুর জন্য মন কান্দে রে
তোর জন্য হইলাম বাড়ি ছাড়া,
এখন আমার লয় না খবর কেউ
বন্ধু তোরে ছাড়া।।
এখন আমি কাঁদি দিবানিশি প্রাণ বন্ধুর লাগি,
তোর স্মৃতি কষ্ট দেয় আমায় দিবানিশি
প্রাণ বন্ধুরে...।।
মন্তব্যসমূহ