Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া আমি লাভবান মনে করছি।লেখক কামাল হোসেন।

লেখক কামাল হোসেন
লেখকঃ কামাল হোসেন
প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ ও দিকনির্দেশনা
তারিখ: ০২-০৯-২০২১ | লেখক: কামাল হোসেন

📢 ট্রাভেল এজেন্সি ও ভিসা ব্যবসায়ীদের প্রতি অনুরোধঃ

যারা ট্রাভেল এজেন্সি ও ভিসা ক্রয়-বিক্রয় করেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল—প্রবাসী ভাইদের ওপর বেশি জুলুম করবেন না। যথাসম্ভব তাদেরকে ছাড় দিয়ে কাজ করবেন। মনে রাখবেন, প্রবাসীদের রেমিট্যান্সের কারণেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে টিকে আছে, আমাদের সেই দিকে নজর রাখতে হবে। উদাহরণস্বরূপ, ২০২০ সালের জুন মাসেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশে এসেছে ১৮৩ কোটি মার্কিন ডলার! আলহামদুলিল্লাহ।

এই সংকটময় সময়ে প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানাই, তারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অবদান রাখছেন। আমাদের সকলের উচিত বিপদে পড়া প্রবাসী ভাইদের পাশে দাঁড়ানো, একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের নিয়মিত খোঁজখবর রাখা। প্রবাসীদের জানমালের হেফাজত করা আমাদের সকলের দায়িত্ব।

যখন শুনি প্রবাসীরা দেশে আসার পর বিমানবন্দরে তাদের মালসামান গায়েব হয়ে যায়, তখন নিজেকে নিছক ও ছোট মনের মানুষ মনে হয়। এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য আমি বিমানবন্দর (এয়ারপোর্ট) কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। হে প্রবাসীরা, তোমরা আমাদের গর্ব ও অহংকার। তোমরা হলে আসল রেমিট্যান্স যোদ্ধা; তোমাদের কোনো ভয় নেই, শক্তি, সাহস ও মনোবল নিয়ে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে।

🔍 প্রবাসী ভাইদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ (পাসপোর্ট ও এনআইডি সমস্যা)

সমস্যাঃ আপনারা যারা জন্মনিবন্ধন দিয়ে এমআরপি (MRP) পাসপোর্ট বানিয়েছেন, কিন্তু এনআইডি (NID) কার্ড করেননি এবং এখন পাসপোর্টের মেয়াদ শেষ—তারা কী করবেন?

সমাধানঃ আমি আপনাদের বলব, যারা এমন পরিস্থিতির শিকার হয়েছেন, আপনারা দ্রুত জন্মনিবন্ধন দিয়ে একটি এনআইডি কার্ড বানিয়ে নিন। বর্তমানে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এনআইডি কার্ড তৈরি করা যায়। মনে রাখবেন, এনআইডি কার্ড না থাকলে আপনি পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট করতে পারবেন না। তাই জাতীয় পরিচয়পত্র তৈরি করা বাধ্যতামূলক।

📋 ভোটার হওয়া ও এনআইডি কার্ড আবেদনের ধাপসমূহঃ
  • ১. প্রথমে একটি স্বীকৃত প্যাথলজি থেকে রক্তের গ্রুপের (Blood Group) রিপোর্ট সংগ্রহ করুন।
  • ২. আপনার অনলাইন জন্মনিবন্ধন এবং পিতা-মাতার আইডি কার্ডের কপি দিয়ে অনলাইনে আবেদন ফরমটি পূরণ করে নিন।
  • ৩. আপনি যে এলাকার ভোটার হতে চান, সে এলাকার কাউন্সিলর অথবা চেয়ারম্যানের কাছ থেকে এক কপি নাগরিকত্ব বা জন্মসনদ সার্টিফিকেট নিন।
  • ৪. আপনার নিজ বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি এক সেট সাথে রাখুন।
  • ৫. এবার অনলাইন আবেদন কপি + রক্তের গ্রুপের রিপোর্ট + চেয়ারম্যানের সার্টিফিকেট + বিদ্যুৎ বিলের ফটোকপি + পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি একত্রে পিনআপ করে নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন এবং আপনার তথ্য দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করুন।
💡 জরুরি প্রয়োজনে দ্রুত এনআইডি কার্ড পাওয়ার উপায়ঃ

ভোটার হওয়ার পর ভাবছেন আইডি কার্ড কবে বা কোথায় পাবেন? নো টেনশন! আপনি ভোটার স্লিপটি নিয়ে সরাসরি প্রধান বা সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগ করুন। তাদেরকে বলুন যে আপনার পাসপোর্ট করার জন্য আইডি কার্ডটি জরুরি প্রয়োজন। তারা আপনাকে সরকারি ফি বা ব্যাংক চালানের প্রক্রিয়াটি বুঝিয়ে দেবেন। ব্যাংক ড্রাফট সম্পন্ন করে অফিসে কাগজপত্র জমা দিলে, ইনশাআল্লাহ ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই আপনি আপনার এনআইডি কার্ড হাতে পেয়ে যাবেন।

পুরো বিষয়টি বুঝতে কোনো অসুবিধা হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই পরামর্শ যদি আপনাদের ভালো ও উপকারী মনে হয়, তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন—আপনাদের জন্য শুভকামনা রইল।

🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

লেখক: কামাল হোসেন  |  তারিখ: ০২-০৯-২০২১

© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ব্লগের সমস্ত লেখা, পরামর্শ, গাইডলাইন ও সমাজকল্যাণমূলক প্রবন্ধের সম্পূর্ণ স্বত্ব কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লেখার অংশবিশেষ বা সম্পূর্ণ কনটেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, অবিকল পুনঃপ্রকাশ বা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain