Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

একলা চলো উদাসী মন।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
লেখক ও সুরকারঃ কামাল হোসেন
একলা চলো উদাসী মন
ধরন: বাউল ও আধ্যাত্মিক দেহতত্ত্বের গান | মূল রচনা: ২৫/১২/২০২২
প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই শুভকামনা করছি। আজ আপনাদের সামনে মানুষের মনুষ্যত্ব জাগ্রত করার লক্ষ্যে এবং সকল জীবের সাথে উদারতা ও মানবতা বজায় রেখে চলার এক ব্যাকুল আহ্বান এই গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি বাউল ধারার এই গানটি সকলের হৃদয়ে জায়গা করে নেবে। যদি গানটি ভালো লাগে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
একলা চলো উদাসী মন,
ওরে বাউলা মন—
প্রেম করো জীবের সনে,
হইও না বিসর্জন, ওরে বাউলা মন।।
১. রূপ সাগরে পইড়া তুই বিসর্জন দিলি,
দেখলি না রে মন কোথায় আছিস তুই অপার হয়া শূন্য ভুবনে!
প্রেম করো জীবের সনে,
হইও না বিসর্জন, ওরে বাউলা মন।।
২. ধর্ম-দর্শন হও রে মন, ওয়াদা করছিলি যখন,
মানব গঠন ছিল না তখন, শূন্যতে পড়ে ছিলি যখন;
ভেবেছিলি কী করবি তখন, ওরে বাউলা মন!
প্রেম করো জীবের সনে, হইও না বিসর্জন।।
৩. মহাশূন্য ছিল যখন এই ত্রিভুবন, গঠন করিল বিধাতা তখন,
রুহ আসিল মৃত্তিকা দিয়ে, রূপ নিয়েছে মানবের গঠন;
শব্দ দিয়েছে যখন, ওয়াদা করছিলি তখন,
কামাল বলে ভেবে দেখ না বাউলা মন, কী করেছিস অবুঝ মন!
ওরে বাউলা মন, প্রেম করো জীবের সনে, হইও না বিসর্জন।।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ২৫/১২/২০২২

© ২০২২-২০২২ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই আধ্যাত্মিক গানের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত লাভের জন্য এই লিরিক ব্যবহার, রি-প্রোডাকশন, অবিকল অনুলিপি পুনঃপ্রকাশ কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও/ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নতুন নতুন লোকসংগীত ও আধ্যাত্মিক গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain