Featured Post

বিরহের ব্যথা। বিরহ বিচ্ছেদ গান ।লেখক কামাল হোসেন

ছবি
লেখক ও গীতিকার কামাল হোসেন 💔 নতুন বিচ্ছেদী ও বিরহের গান 💔 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা, কেমন আছেন সকলে? আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালো ও সুস্থ আছেন। সকলের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। প্রেমের বিচ্ছেদ অনেক যন্ত্রণাদায়ক, যা অনুভব করা সত্যি বড় কঠিন। বিরহ-যন্ত্রণায় যারা ভুগেছেন, কেবল তারাই বোঝেন এই ব্যথার গভীরতা কতখানি। তাই আমাদের উচিত আবেগ ও ভালোবাসা বুঝেশুনে লালন করা এবং কাউকে অহেতুক কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। গানটি আশা করি আপনাদের হৃদয়ে স্পর্শ করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। ⭐ ধারাঃ বিচ্ছেদী গান / বিরহের গান 🎵 গানের কথাঃ বিরহের ব্যথা ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন সোনা বন্ধুরে, বিরহের ব্যথা সহ্য করা অনেক কঠিন রে! মৃত্যুর চেয়ে যন্ত্রণা এই বিরহের ব্যথা, সোনা ব...

প্রেম কইরনা দেহের সনে ।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
লেখক: কামাল হোসেন
গীতিকার ও সুরকার
প্রেম কইরনা দেহের সনে
ধরন: আধ্যাত্মিক ও দেহতত্ত্বমূলক গান | রচনা কাল: ১২ ফেব্রুয়ারি ২০২৪
আসসালামু আলাইকুম। বাংলার লোকসংগীতের এক সুগভীর ধারা হলো দেহতত্ত্ব ও আধ্যাত্মিকতা। এই মাটির গান যেমন দেহ খাঁচার কথা বলে, তেমনি তা চেনায় ভেতরের অচিন পাখিকে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অন্তরের এক গভীর উপলব্ধি থেকে আমি এই লিরিকটি রচনা করেছি। বাহ্যিক রূপ আর চামড়ার ক্ষণস্থায়ী মোহ মানুষকে প্রায়শই অন্ধ করে দেয়, কিন্তু প্রকৃত প্রেম ও শান্তি লুকিয়ে থাকে সৃষ্টির আত্মিক মেলবন্ধনে। জ্ঞানী-গুণী মহাজনদের সেই শাশ্বত দর্শনকে অত্যন্ত সহজ চরণে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই আধ্যাত্মিক ভাবধারা আপনাদের অন্তরে শুভবোধের খোরাক জোগাবে। গানটি পড়ে আপনাদের কেমন লাগলো, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
প্রেম কইরনা দেহের সনে
ওরে সোনা মনির ছাও
প্রেম কর জীবের সনে
কইরা আত্মার বাও।।
প্রেম কইরাছে ইউসুব নবী
যারে দিয়েছে আত্মার বাণী
খোরাখ পাইলো মহৎ জ্ঞানী
কইরা আত্মার বাও।।
দেখে শুনে প্রেম করিও
ওরে সোনা মনির চাও
দেহের সনে প্রেম কইরনা
আত্মার সনে বাও।।
জ্ঞানী গুনি আছেন যারা
আমার কথা শুনবেন তারা
প্রেম কর জীবের সনে
কইরা আত্মার বাও।।

👉 নিত্যনতুন আত্মিক ও লোক-আধ্যাত্মিক গানের লিরিক পেতে আমার ফেসবুক পেজে যুক্ত থাকুন।

🔵 ফেসবুকে আমার সাথে যুক্ত হোন
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ১২/০২/২০২৪

© ২০২৪ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে এই লিরিক বা সুর ব্যবহার, পুনঃপ্রকাশ বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও-ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

যোগাযোগ এবং নিয়মিত নতুন গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

ও ললিতা।প্রেম বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

দে দে পাল তুলে দে।মুর্শিদতত্ত গান।লেখক কামাল হোসেন

মন শোধন।দেহতত্ব গান।লেখক কামাল হোসেন

চালাও তোমার বন্দেগী। লেখক কামাল হোসেন।

সঠিক পথে চালাও জিন্দেগি। নতুন বাংলা গান রিলিক্স। লেখক কামাল হোসেন।

আতা গাছে তোতা পাখি ।লেখক কামাল হোসেন