Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি। লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
লেখক: কামাল হোসেন
গীতিকার ও সুরকার
বাঙালী বাবুর টাইম ছাড়া ঘড়ি
ধরন: সামাজিক বাস্তবতাবোধক ও ব্যঙ্গাত্মক গান | রচনা কাল: ০৮ জানুয়ারি ২০২৩
আসসালামু আলাইকুম। আমাদের চারপাশের চেনা সমাজের এক নির্মম ও বাস্তব চিত্র নিয়ে ২০২৩ সালের শুরুতে আমি এই গানটি রচনা করেছি। সমাজে এমন অনেক পরিবার আছে যেখানে বাবা দিনমজুর কিংবা মা পরের বাড়িতে কাজ করে রক্ত পানি করছেন, অথচ তাদেরই সন্তানরা সেই কষ্টের মর্ম না বুঝে মেকি আধুনিকতা বা 'বাবুগিরি'র মোহে অন্ধ হয়ে থাকে। এই গানে "টাইম ছাড়া ঘড়ি" রূপকটির মাধ্যমে সময়ের মূল্য না বোঝা এবং মা-বাবার সীমাহীন ত্যাগের কথা ভুলে যাওয়া তরুণ সমাজকে এক ধরণের আত্মোপলব্ধির আহ্বান জানানো হয়েছে। গ্রামীণ চটুল ও লোকজ তালের ছন্দে তৈরি এই গানটি যেমন বিনোদন দেবে, তেমনি আমাদের বিবেককে কিছুটা হলেও নাড়া দেবে বলে আমার বিশ্বাস। গানটির কথাগুলো আপনাদের কেমন লাগলো, কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি।
বাঙালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি
একি বাঙালী বাবু অবস্থা হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি।।
ওরে বাবায় করে দিন মজুরি, মা করে পরিশ্রম পরের বাড়িে
এভাবে চালায় সংসার বাড়ি, ছেলে করে বাবু গিরি
বাঙালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।
ওরে বাবু ছোট্ট কালে তুমি ছিলে অবুঝ পাখি
খাঁচা থেকে তোমায় ছাড়ে নাই তোমার মা জননী
তোমার খাবার জোগান দিয়েছে জনম দুখি মা জননী
বাঙালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।
ওরে বাবু তুমি যখন বড় হয়েছিলে
তোমার পিছনে বাবার কত অবদান
গাছের ডাল হয়ে ছায়া দিতো দিন রাত
স্নেহ ও ভালবাসা কমতি ছিলনা দিন রাত
তাই কামাল বলে ওরে বাবু কি করে ভুলে ছিলে
শৈশবের দিন রাত, মনে কি তোর
বাঙালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।

👉 এমন জীবনমুখী ও বাস্তবধর্মী সামাজিক গানের আপডেট পেতে আমার পেজটির সাথেই থাকুন।

🔵 ফেসবুকে আমার সাথে যুক্ত হোন
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ০৮/০১/২০২৩

© ২০২৩ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে এই লিরিক বা সুর ব্যবহার, পুনঃপ্রকাশ বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও-ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

যোগাযোগ এবং নিয়মিত নতুন গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain