Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

তোমার দেওয়া নেয়ামত। লেখক কামাল হোসেন।

Writer Kamal Hossain

মাশাল্লাহ সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। সেই ভালোবাসাটা হয়ে উঠুক মানুষের পথ চলা। আগামী দিনের স্বপ্ন এই স্বপ্নটাই বাস্তবায়ন হোক সকলের মাঝে। তাই সেখান থেকে মানুষের পথ চলা বিচ্ছিন্ন মানুষগুলো একত্র হতে পারে এবং অফুরন্ত দেওয়া ভালোবাসা দিতে পারে। সেই লক্ষ্যটুকু যেন বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ কথাগুলোর গানের ভিতরে ফুটিয়ে তুলেছি। যাতে মানুষ বুঝতে পারে তাকে দেওয়া নিয়ামত গুলো কি ছিল।

গানের কথা: তোমার দেওয়া নেয়ামত

আধ্যাত্মিক গান — গীতিকার ও সুরকার: কামাল হোসেন

তোমার দেওয়া নেয়ামত গুলো
আমার কাছে আছে।
নিয়ামত গুলো কি ছিল
আজও দেখিনি।।

হঠাৎ একদিন নেয়ামত গুলো খুলে দেখি ভাই
কোরআনের বাণী ছাড়া কিছু নেই
আমি তো মূর্খ কিছু বুঝিনা
অনলাইনে সার্চ দিয়া দেখি
মা-বাবার কথা বলে।।

চোখ মেলিয়া দেখি আমি চারপাশটা ঘুরি,
সেজদাহতে পাইলাম আমি রহমতেরই চাবি।
নামাজ রোজা হজ্ব জাকাত সবই তো বিধান,
বুঝলাম রে ভাই কোরআন হলো শ্রেষ্ঠ সমাধান।।

মিছা মায়ার এই দুনিয়ায় সবই পর হবে,
নেক আমল আর কোরআন শুধু কবরেতে যাবে।
মা-বাবার ওই দোয়ায় আছে জান্নাতেরই ঘ্রাণ,
সেই আলোতে জুড়ায় যেন আমার দেহ প্রাণ।।

লেখক: কামাল হোসেন
তারিখ: ২৫/০৪/২০২৬

⚠️ কপিরাইট সতর্কতা

© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ, বিকৃতি বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের প্রতি সম্মান প্রদর্শন করুন এবং কপিরাইট আইন মেনে চলুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain