Featured Post

প্রবাস জীবন কষ্টের জীবন ।ফোক গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন 🌾 হৃদয়স্পর্শী নতুন ফোক গান 🌾 প্রিয় ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে প্রবাসীদের জীবন সংগ্রাম নিয়ে একটি নতুন ফোক গান পরিবেশন করলাম। প্রবাসে কাটানো জীবনের নানা বাস্তব চিত্র ও ত্যাগের গল্প এই গানে ফুটে উঠেছে। পরিজনদের হাসির জন্য তারা নিজেদের সুখ বিসর্জন দেন, অথচ আপন মানুষরাও অনেক সময় তাদের ভেতরের নীরব রক্তক্ষরণ উপলব্ধি করতে চান না। দেশের অর্থনীতি ও পরিবারের চাকা সচল রাখতে প্রবাসীদের অবদান অপরিসীম। আসুন, আমরা প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করি এবং তাদের পাশে দাঁড়াই। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। 🎵 গানের কথাঃ প্রবাস জীবন কষ্টের জীবন ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন প্রবাস জীবন কষ্টের জীবন বুঝতে চায় না কেহ, মাথার ঘাম পায়ে ফেলে করে রোজগার অর্থ। জীবন বাজি রেখে তারা কামাই করে যত, ...

আল্লাহর রাসূলকে ডাকো স্বয়নে স্বপনে। বাংলা গান।লেখক কামাল হোসেন

আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা। সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ঈদ মোবারক। পবিত্র ঈদকে সামনে রেখে আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার অনুকূলে দিন দুনিয়া এবং পরকালের কথা চিন্তা করে আজ একটি নতুন লেখা শেয়ার করলাম। পরকালের মুক্তি যেন আমরা পাই, সেই লক্ষ্য রেখে আমাদের সবাইকে এক হতে হবে। সেজন্য আল্লাহ ও তাঁর রাসূলের অনুসরণ অবশ্যই আমাদের করতে হবে, তাহলেই আমরা পরকালে মুক্তি পাবো এবং জান্নাত লাভ করতে পারবো, ইনশাআল্লাহ। যদি আমার এই গানটির লিরিক্স আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।


গানের কথাঃ আল্লাহ রাসুলকে ডাকো স্বয়নে স্বপনে

কথা ও সুরকারঃ লেখক কামাল হোসেন

[ স্থায়ী ]
মানুষ হইয়া আইছি ভবে
আবারো যাইতে হবে পরকালে,
এই নিয়ম চালু থাকবেই অনন্তকাল
হিসাব নিকাশ হবে হাশরে মাঠে নিদানকাল।

থাকতে চাইলে আরামে
হারাম থেকে সরে যাবে,
আল্লাহ রাসুলকে ডাকো স্বয়নে স্বপনে
ও মানুষেরে, আল্লাহর রাসূলকে ডাকো স্বয়নে স্বপনে।।

[ অন্তরা - ১ ]
মিছে মায়ায় মজে ভাইরে
কেটে গেল কত যে কাল,
দুনিয়ার এই লোভের ছায়ায়
বুনলাম শুধু পাপের জাল।
চোখ বুজিলে দেখবে চেয়ে
কেউ তো সাথে যাবে না রে,
নেক আমলের পুঁজি ছাড়া
পার পাবে না সেই পাড়ে।
থাকতে সময় শুধরে নাও
ডুবো না আর এই পাপেতে,
আল্লাহ রাসুলকে ডাকো স্বয়নে স্বপনে
오 মানুষেরে, আল্লাহর রাসূলকে ডাকো স্বয়নে স্বপনে।।

[ অন্তরা - ২ ]
ধন-দৌলত আর রাজপ্রাসাদ
পড়েই রবে এই ভুবনে,
মাটির ঘরে একলা তুমি
ঘুমাবে যে ঘোর গহীনে।
সেদিন যদি পেতে চাও গো
নবীজীর ঐ শাফায়াত,
আজই তবে সঁপে দাও না
প্রভুর চরণে মোনাজাত।
ক্ষমা চেয়ে কেঁদে নাও
শেষ বিচারের সেই দিনেতে,
আল্লাহ রাসুলকে ডাকো স্বয়নে স্বপনে
ও মানুষেরে, আল্লাহর রাসূলকে ডাকো স্বয়নে স্বপনে।।

লেখকঃ কামাল হোসেন
তারিখঃ ২৯/৫/২০২৬


🛑 কপিরাইট সতর্কতা

© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

🎵 আমাদের সাথে যুক্ত থাকুন 🎵

📞 প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক পেজ (BD Music Channel)

🔵 Facebook: Kamal Hossain Writer | 🔴 YouTube: BD Music Channel | 📸 Instagram: @bdmusicchannel

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain