বন্ধুর বাড়ি। প্রেম বিচ্ছদ গান।লেখক কামাল হোসেন।
🌟 ধারা: প্রেম বিচ্ছেদ ফোক
প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি নতুন একটি প্রেম বিচ্ছেদ গান নিয়ে হাজির হলাম। যদি গানটি পড়ে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমার গানটি কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। 🙏✨
🎵 গানের কথাঃ বন্ধুর বাড়ি
✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন
আমার বাড়ি পদ্মা নদী রে
পারে বন্ধুর বাড়ি,
ওই পারেতে কদম গাছে ডালে রে
বাজায় প্রেমের বাঁশি।।
পদ্মা নদীর উত্তাল ঢেউয়ে নায়ে আমি ভাসি,
মন চায় মোর উড়াল দিতে শুনে ওই সে বাঁশি।
মাঝ গাঙেতে বৈঠা ঠেলি, পাই না তো কূল-কিনারা,
বন্ধুর পিরীতের বাঁশির সুরে আমি হলাম দিশেহারা।।
ঘাটে আমার নৌকা বাঁধা, মন থাকে ওই পারে,
জলের মাঝে বন্ধুর ছায়া দেখি বারে বারে।
কদম ফুলের গন্ধ আসে ঢেউয়ের তালে তালে,
প্রাণটা বুঝি বাঁধা পড়লো প্রেমের ওই জালে।।
ওরে পদ্মা, করিস না শোর, শুনি বন্ধুর ডাক,
আমার মনের সকল কথা ওপারেই রয়ে যাক।
যদি কভু জোয়ার আসে, নিস রে আমায় টানি,
যেথায় বাঁশি বাজায় বন্ধু, সেই তো আমার জানি।।
তারিখ: ১৫/০৪/২০২৬ খ্রিস্টাব্দ
মন্তব্যসমূহ