Featured Post

তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন 💔 নতুন বিচ্ছেদ ও বিরহের গান 💔 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা, সকলকে জানাই প্রাণবন্ত দোয়া ও ভালোবাসা। আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটি বিচ্ছেদ ও বিরহী প্রেমের গান নিয়ে হাজির হলাম। ভালোবাসা ও সম্পর্কের গভীরতা না থাকলে মানুষ মানুষকে সঠিকভাবে চিনতে পারে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার অভাব ঘটলেই সম্পর্কে ফাটল ধরে। তাই প্রতিটি কাজ, কথাবার্তা ও চলাফেরায় ভালোবাসা দেওয়া এবং নেওয়ার মূল্য অপরিসীম। আশা করি গানের সুর ও কথা আপনাদের ভালো লাগবে। ⭐ ধারাঃ বিরহ / বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো আদৌ জানি না... যাবার কালে বলেছিলি ফিরবি দিনশেষে, কিন্তু সে যে গেলি তুই, আ...

মাওলা কি করিলা গো।মুর্শিদি গান। লেখক কামাল হোসেন

✍️ লেখক কামাল হোসেন

🌟 ধারা: আধ্যাত্মিক / মুর্শিদি ফোক

প্রিয় ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি নতুন একটি মুর্শিদি গান নিয়ে আসলাম। মাওলা ও তার বান্দার ভালোবাসার এক অপরূপ সৃষ্টির রহস্য ফুটিয়ে তুলেছি এই গানের মাধ্যমে। মানুষ বড়ই অকৃতজ্ঞ সৃষ্টিকর্তার প্রতি, তারপরও আল্লাহ পাক তার বান্দার প্রতি দয়া ও রহমত দিয়ে ডেকে রেখেছেন দুনিয়া এবং পরকাল। চলুন আমরা গানের কলিগুলি দেখি এবং আধ্যাত্মিক আনন্দ উপভোগ করি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। 🙏✨

🎵 গানের কথাঃ মাওলা কি করিলা গো

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

মাওলা কি করিলা গো
মানুষ কেন বিভাজন হইলো
তোমার প্রেমে নাহি সারা দিলো
রাগ না হইয়া মাওলা তুমি
বান্দার প্রেমে মজিও।।

মাটির খাঁচায় বন্দি রেখে
খেলছো খেলা আপন সুখে,
ভুল বুঝিয়া এই ভুবনে
মানুষ মানুষে হানাহানি করিলো।
রাগ না হইয়া মাওলা তুমি
বান্দার প্রেমে মজিও।।

দিল দরিয়ায় উঠলো তুফান
খুঁজে না পাই সত্যের সন্ধান,
অহংকারে অন্ধ হয়ে
কত চেনা মানুষ অচেনা হইলো।
রাগ না হইয়া মাওলা তুমি
বান্দার প্রেমে মজিও।।

দয়াল তুমি পরম আলো
হৃদয় মাঝে প্রেম জ্বালো,
ভেদ ভুলে সব এক হয়ে যেন
তোমার চরণে ঠাঁই লইলো।
রাগ না হইয়া মাওলা তুমি
বান্দার প্রেমে মজিও।।

লেখক: কামাল হোসেন
তারিখ: ১২/০৬/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন (যোগাযোগ):

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain