Featured Post

হারিয়ে যেওনা কোনদিন ।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন ।

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন আধ্যাত্মিক বিচ্ছেদ গান ✨ আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সামনে একটি আধ্যাত্মিক বিচ্ছেদ গান নিয়ে আসলাম। মানুষের আশা-ভরসা ও জীবন চলা সবকিছুই তার কর্মের ওপর নির্ভর করে—‘যেমন কর্ম, তেমন ফল’। কর্ম ছাড়া ভালো কিছু আশা করা যায় না। চলাফেরা ও সামাজিক মেলবন্ধনে তৈরি হয় ভালোবাসা ও মায়াবন্ধন। আসুন, আমরা সুন্দর সমাজ গড়ে তুলি এবং সৎ পথে হেঁটে চলি। ⭐ ধারাঃ আধ্যাত্মিক বিচ্ছেদ ও লোকজ গান 🎵 গানের কথাঃ হারিয়ে যেও না কোনদিন ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন জীবন চলার মাঝে হারিয়ে যেও না কোনদিন, ওগো বন্ধু। যেখানে তোমার চাওয়া পাওয়া সেখান থেকেই পাবে তুমি, যেমন করেছো কর্ম তেমন পাবে ফল মনে রাখো তুমি, ওগো বন্ধু। সময়ে...

দেশের জন্য করোরে মন ।দেশাত্মবোধক গান।গীতিকার কামাল হোসেন

 গীতিকার কামাল হোসেন

✨ আসসালামু আলাইকুম প্রিয় ভাই-বোনেরা

আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন—সবসময় সেই প্রত্যাশাই কামনা করি। আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি দেশাত্মবোধক গান নিয়ে হাজির হয়েছি। এই গানের ভেতরে দেশকে ভালোবাসা, দেশপ্রেম, মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া এবং আমাদের চারপাশের রূপময় প্রকৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। আসুন আমরা সবাই মন থেকে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। দেশকে ভালোবাসলে দেশের মানুষের প্রতি ভালোবাসা আসাটাই স্বাভাবিক। সেই তাগিদ থেকেই গানের কথায় দেশপ্রেম তুলে ধরেছি। গানটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

ধারাঃ দেশাত্মবোধক গান

🎵 গানের কথাঃ দেশের জন্য করোরে মন

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

দেশের জন্য করোরে মন দেশের জন্য করো
দেশ তোমায় মুক্তি দিবে আপদ করি শূন্য
কাজ কর কর্ম কর দিনে রাইতে খাটো রে
দেশের চিন্তা করো রে মন দেশের চিন্তা করো।

সোনার ফসল ফলবে মাঠে, হাসবে কৃষাণ ভাই
দেশের সেবা ছাড়া বলো বড় ধর্ম নাই।
আলসেমি সব দূরে ফেলে, বাঁধো রে আজ বুক—
সবার সুখে আসবে ফিরে নিজের ঘরের সুখ।
দেশের চিন্তা করো রে মন দেশের চিন্তা করো।

একই সুতোয় বাঁধো রে মন হিন্দু-মুসলমান
সবার বুকে বাজুক আজ ঐক্যেরই গান।
পরের তরে বিলিয়ে দাও স্বার্থ যত আছে—
তবেই তুমি বড় হবে দেশের মানুষের কাছে।
দেশের চিন্তা করো রে মন দেশের চিন্তা করো।

লেখক: কামাল হোসেন
তারিখ: ১৪/০৬/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের প্রতি সম্মান প্রদর্শন করুন।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain