Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

এমন প্রেম আর কইরো না সজনী। প্রেম বিচ্ছেদ গান। গীতিকার কামাল হোসেন।

✍️ গীতিকার কামাল হোসেন

✨ আসসালামু আলাইকুম

প্রিয় ভাই-বোনেরা, আপনাদের জন্য রইল আমার আন্তরিক দোয়া ও ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে একটি নতুন প্রেম, বিরহ ও বিচ্ছেদের গান নিয়ে আসলাম। জীবনের চলার পথে প্রেমের প্রকৃত মর্ম ও মর্যাদা যদি যথাযথভাবে না দেওয়া যায়, তবে সেই ভালোবাসার সমাপ্তি ঘটে ব্যর্থতায়। আজকের যুগের মেকি ভালোবাসার অন্তরালে যে অবহেলা আর চাতুরী লুকিয়ে থাকে, এই গানের কথায় ঠিক সেই বাস্তব মর্মটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি গানটি আপনাদের মনের গভীরে জায়গা করে নেবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।

⭐ ধারাঃ প্রেম, বিরহ ও বিচ্ছেদ গান

🎵 গানের কথাঃ এমন প্রেম কইরো না সজনী

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

প্রেমে স্বর্গ প্রেমের নরগ
প্রেম করে যেই জন
প্রেমের মর্ম না বুঝিলে ভুক্তভোগী হয় তখন
এমন প্রেম আর কইরো না সজনী যে প্রেমের মুল্য থাকেনা।

আজকালকার প্রেম যে সজনী কথার চাতুরী,
ভেতরেতে বিষের ছুরি মুখে হাসির ঝুড়ি।
মন দিয়া মন পাইবা না গো শুধু কাঁদবে এ দুটি নয়ন,
এমন প্রেম আর কইরো না সজনী, যে প্রেমের মূল্য থাকেনা।

খাঁটি সোনা চেনা যায় গো পুড়াইলে আগুনে,
আজকের প্রেম হারিয়ে যায় পলকের ফাগুনে।
ভুল মানুষের মায়ায় পইড়া হারাইও না নিজেরে,
এমন প্রেম আর কইরো না গো সজনী, যে প্রেমের মূল্য থাকেনা।

লেখক: কামাল হোসেন
তারিখ: ২২/০৬/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain