নারী হয় আদমের বংশ।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন
প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,
আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের সামনে একটি নতুন আধ্যাত্মিক গান পরিবেশন করলাম। গানের ভেতরে মানুষের মায়া ও প্রেম নিয়ে সৃষ্টিকর্তা এক অপরিসীম জগৎ তৈরি করে রেখেছেন, যার মাধ্যমে গড়ে উঠেছে মানবজাতি ও মনুষ্যত্ব। আশা করি গানের ভাবরস ও বাণী আপনাদের হৃদয় স্পর্শ করবে।
⭐ ধারাঃ আধ্যাত্মিক / ভাবতত্ত্ব
🎵 গানের কথাঃ নারী হয় আদমের বংশ
✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন
এই নারীর কারণে সংসারে অশান্তির মূল।
নারীর কারণে আদম জান্নাত ছাড়ে,
নারীর কারণে মজনু পাগল বনে বনে ঘোরে,
নয়নে লাগছে যারে, তারে কি আর দূরে রাখতে পারে,
নয়নে লাগছে যারে।
নারী যে রূপের মায়ায় ভুবন ভোলায়,
কাঁচা মনে সুধার বিষে পিরিত বিলায়।
নারীরই ছলেতে পথ হারায় কত সাধু,
পরাণ সঁপে দিয়ে খোঁজে প্রেমের মধু।
মায়াতে বাঁধিয়া মন অন্তরে টানে,
সুখ-দুঃখ মিশে রয় সেই রূপের গানে।
নয়নে লাগছে যারে, তারে কি আর দূরে রাখতে পারে,
নয়নে লাগছে যারে।
কখনো সে গৃহলক্ষ্মী, আনন্দধাম,
কখনো সে ছাই করে সবি, ধন আর নাম।
একই দেহে দুই রূপ, মায়া আর ছল,
বোঝা বড় দায়রে তার চোখের জল।
এক নিমেষে হাসায় আবার কান্দায় জীবনভর,
আপন মানুষ নিমিষে হয়ে যায় রে পর।
নয়নে লাগছে যারে, তারে কি আর দূরে রাখতে পারে,
নয়নে লাগছে যারে।
সংসারের সুখে-দুখে নারীরই হাত,
তার মায়ায় কেটে যায় কত নির্ঘুম রাত।
সংসার রূপসী হয় নারীর ছোঁয়ায়,
আবার সেই নারীই তো কত গৃহ ভাঙায়।
জেনে শুনে তবু মন তার পথেই ধায়,
ভব পারের হিসাব যেন ও রূপেই হারায়।
নয়নে লাগছে যারে, তারে কি আর দূরে রাখতে পারে,
নয়নে লাগছে যারে।
নারী হয় আদমের বংশ, দুনিয়া আখেরাতের মূল,
এই নারীর কারণে সংসারে অশান্তির মূল।
নারীর কারণে আদম জান্নাত ছাড়ে,
নারীর কারণে মজনু পাগল বনে বনে ঘোরে,
নয়নে লাগছে যারে, তারে কি আর দূরে রাখতে পারে,
নয়নে লাগছে যারে।
তারিখ: ২৪/০৭/২০২৬ খ্রিস্টাব্দ
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
মন্তব্যসমূহ