Featured Post

তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন 💔 নতুন বিচ্ছেদ ও বিরহের গান 💔 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা, সকলকে জানাই প্রাণবন্ত দোয়া ও ভালোবাসা। আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটি বিচ্ছেদ ও বিরহী প্রেমের গান নিয়ে হাজির হলাম। ভালোবাসা ও সম্পর্কের গভীরতা না থাকলে মানুষ মানুষকে সঠিকভাবে চিনতে পারে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার অভাব ঘটলেই সম্পর্কে ফাটল ধরে। তাই প্রতিটি কাজ, কথাবার্তা ও চলাফেরায় ভালোবাসা দেওয়া এবং নেওয়ার মূল্য অপরিসীম। আশা করি গানের সুর ও কথা আপনাদের ভালো লাগবে। ⭐ ধারাঃ বিরহ / বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো আদৌ জানি না... যাবার কালে বলেছিলি ফিরবি দিনশেষে, কিন্তু সে যে গেলি তুই, আ...

হৃদয়ের প্রান্ত শালা ।ফোক গান। গীতিকার কামাল হোসেন।

গীতিকার কামাল হোসেন

🌿 নতুন ফোক গান 🌾

আসসালামু আলাইকুম প্রিয় ভাই-বোনেরা,

আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের সামনে একটি নতুন ফোক গান নিয়ে আসলাম। গানের ভেতরে বাংলাদেশের সবুজে ঘেরা মায়াবী প্রকৃতির এক অপরূপ দৃশ্য প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলা মায়ের সন্তানেরা হাসি-কান্নার মধ্য দিয়ে জীবন কাটিয়ে দেয়। প্রকৃতির রূপ ও সৌন্দর্যের বিকাশ এখানে তুলে ধরা হয়েছে। আসুন, আমরা সবাই দেশকে ভালোবাসি। গানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।

ধারাঃ ফোক / লোকসঙ্গীত

🎵 গানের কথাঃ হৃদয়ের প্রান্ত শালা

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

এই ধরনী সবুজ হৃদয়ের প্রান্ত শালা,
গাইছি মোদের গান,
কান্না রোলের ডাক বইছে সবুজ প্রান্তরে,
আবহাওয়া মান এই বাংলায় সকল চিরচেনা।

নদীর স্রোতে বয়ে চলে কত স্মৃতি আর আশা,
মাটির টানে মিশে আছে রূপসী বাংলার ভালোবাসা।

বুকের গহীনে লুকানো সুর জাগে বাউলের মনে,
বাতাসের গানে মিশে থাকি আমরা সব একসাথে।

আকাশের নীল ছায়া দেয় শান্তি এই প্রাণময় দেশে,
সবুজ প্রান্তরে চিরদিন থাকবো ভালোবাসার পরশে।

এই ধরনী সবুজ হৃদয়ের প্রান্ত শালা,
গাইছি মোদের গান,
কান্না রোলের ডাক বইছে সবুজ প্রান্তরে,
আবহাওয়া মান এই বাংলায় সকল চিরচেনা।
লেখক, লিরিক ও সুরকার: কামাল হোসেন
তারিখ: ২৯/০৭/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain