Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

তোমার মতন আপন কেহ নাই।মুর্শিদি গান।গীতিকার কামাল হোসেন

লেখক ও গীতিকার কামাল হোসেন

✨ নতুন মুর্শিদি ও আধ্যাত্মিক গান ✨

প্রিয় ভাই-বোনেরা আসসালামু আলাইকুম,

আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন, সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের সামনে একটি নতুন মুর্শিদি গান নিয়ে হাজির হয়েছি। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সৃষ্টিকর্তা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। বেঁচে থাকার কৌশল যাই অবলম্বন করি না কেন, শেষ পর্যন্ত আমরা পুরোপুরি তাঁরই ওপর নির্ভরশীল। তিনি আমাদের খাদ্যের জোগান দেন, দেখাশোনা করেন এবং বিপদে-আপদে তিনিই সবচেয়ে পরম আপন। যাঁর দয়ায় আমরা এই সুন্দর পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি, তিনি পরম দয়ালু ও মহান। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।

⭐ ধারাঃ মুর্শিদি / আধ্যাত্মিক গান

🎵 গানের কথাঃ তোমার মতন আপন কেহ নাই

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

ওগো এলাহি তোমার মতন আপন কেহ নাই,
তোমার মতন দরদী কেহ নাই, ওগো এলাহী
তোমার মতন আপন কেহ নাই।

মা-বাবার মাধ্যমে তুমি দুনিয়ার দৃশ্য দেখাইলে,
খুশি হইয়া দোয়া করলো উভয় তোমার চরণে।
কামাল বলে তুমি ছাড়া এই ভুবনে আঁধার কাটার আলো নাই—
তোমার মতন আপন কেহ নাই, ওগো এলাহী
তোমার মতন আপন কেহ নাই।

বিপদ-আপদে যখন কেহ থাকে না গো পাশে,
তোমার দয়ার ছায়া তখন মনে আশা জোগায় রে।
পাপী-তাপী যেজন আসে তুমি দেও গো তাহারে ঠাঁই—
তোমার মতন আপন কেহ নাই, ওগো এলাহী
তোমার মতন আপন কেহ নাই।

নয় দিনের এই মুসাফিরখানা, ছাড়তে হইবে একদিন,
তোমার দয়ায় কাটবে জেনো সেই চিরদিনের ঋণ।
শেষ নিশ্বাসে তোমার জিকির যেন মুখে পাই—
তোমার মতন আপন কেহ নাই, ওগো এলাহী
তোমার মতন আপন কেহ নাই।

ওগো এলাহি তোমার মতন আপন কেহ নাই,
তোমার মতন দরদী কেহ নাই, ওগো এলাহী
তোমার মতন আপন কেহ নাই।
লেখক, লিরিক ও সুরকার: কামাল হোসেন
তারিখ: ০৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain