Featured Post

মাওলার সৃষ্টি দানে।আধ্যাত্মিক গান।লেখক কামাল হোসেন

লেখক ও গীতিকার কামাল হোসেন

✨ নতুন আধ্যাত্মিক ও মারফতি গান ✨

আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা,

আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো ও সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটি আধ্যাত্মিক গান নিয়ে আসলাম। গানটিতে পরম করুণাময় সৃষ্টিকর্তার অসীম রহমত, বান্দার প্রতি তাঁর বরকত দান এবং সৃষ্টিজীবকে সাহায্যের মাধ্যমে পরকালের চিরস্থায়ী পাথেয় অর্জনের গভীর শিক্ষা ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি গানটির কথা ও সুর আপনাদের মন ছুঁয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।

ধারাঃ আধ্যাত্মিক / মারফতি গান

🎵 গানের কথাঃ মাওলার সৃষ্টি দানে

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

কত টাকা কত পয়সা অকারণে চলে যায়,
মাওলার সৃষ্টি দানে, দান করিলে পরকালে পাওয়া যায়।

কত ধানে কত চাল রাখেনা খবর,
মাওলা তোমার সম্পদ কেমনে নিবে পাইবা না খবর।

কত টাকা কত পয়সা অকারণে চলে যায়,
মাওলার সৃষ্টি দানে, দান করিলে আখিরাতে পাওয়া যায়।

দুদিনের এই দুনিয়াতে মিছে বাহাদুরি,
সুযোগ পেলেই করো ভাই গো আমানতে চুরি।
যে ধন তুমি জমাইলা ভাই বুক বাঁধিয়া আশা,
আন্ধার কবরে সঙ্গী হবে মাওলার ভালোবাসা।

আজকে তুমি বাঁচিয়া আছো, কালকে হবে পর,
মাওলা তোমার সম্পদ কেমনে নিবে পাইবা না খবর।

কৃপণতা করিয়া ভাই কী লাভ বলো পাও?
দুঃস্থ লোকের কান্না শুনে কেন মুখ ফিরাও?
একটি টাকা দিলে দান মাওলা দেবে দশ,
দানের মাঝে লুকিয়ে আছে পরকালের জশ।

দান করিলে কমে না ধন, হাদীসে কয় তাও,
মাওলার পথে বিলিয়ে দিয়ে জান্নাত কিনে নাও।

সাজানো এই সংসার তোমার পড়ে রবে একা,
একলা তোমায় যেতে হবে, মিলবে না আর দেখা।
টাকা-পয়সা রূপ-যৌবন সবই তো ছায়া,
কাটেনি কি আজও তোমার দুনিয়ারই মায়া?

কামাল বলে চোখ বুজিলে বুঝবে রে ভাই কোনটা আপন পর,
মাওলা তোমার সম্পদ কেমনে নিবে পাইবা না খবর।

কত টাকা কত পয়সা অকারণে চলে যায়,
মাওলার সৃষ্টি দানে, দান করিলে পরকালে পাওয়া যায়।

কত ধানে কত চাল রাখেনা খবর,
মাওলা তোমার সম্পদ কেমনে নিবে পাইবা না খবর।

কত টাকা কত পয়সা অকারণে চলে যায়,
মাওলার সৃষ্টি দানে, দান করিলে আখিরাতে পাওয়া যায়।
লেখক, লিরিক ও সুরকার: কামাল হোসেন
তারিখ: ০৬/০৮/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

ও ললিতা।প্রেম বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

দে দে পাল তুলে দে।মুর্শিদতত্ত গান।লেখক কামাল হোসেন

মন শোধন।দেহতত্ব গান।লেখক কামাল হোসেন

চালাও তোমার বন্দেগী। লেখক কামাল হোসেন।

আতা গাছে তোতা পাখি ।লেখক কামাল হোসেন

সঠিক পথে চালাও জিন্দেগি। নতুন বাংলা গান রিলিক্স। লেখক কামাল হোসেন।