Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

তোমরা ও মানুষ আমরা ও মানুষ।লেখক কামাল হোসেন।

লেখক কামাল হোসেন
লেখক ও সুরকারঃ কামাল হোসেন
তোমরাও মানুষ, আমরাও মানুষ
ধরন: অসাম্প্রদায়িক ও মানবতাবাদী গান | মূল রচনা: ২৬/১১/২০২২
প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই শুভকামনা করছি। আজ আমি আপনাদের মাঝে এমন একটি গান তুলে ধরছি, যেখানে কোনো শ্রেণী বা ধর্মের ভেদাভেদ থাকবে না। সকলে মিলেমিশে একসাথে বসবাস করা এবং হিংসা-নিন্দা ভুলে গিয়ে সমাজে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা বাস করতে পারি—সেই বিষয়েই এই গানের ভেতরে আলোকপাত করা হয়েছে। আশা করি লিরিকটি সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
তোমরাও মানুষ, আমরাও মানুষ,
সকলে এক মায়ের সন্তান;
এসব নিয়ে দ্বন্দ্ব কেন,
কেউ হিন্দু, কেউ মুসলমান। (২)
সৃষ্টিকর্তা সবার একজন, সত্য হয় সে সবার আপন,
তাঁহারই হাতে জন্ম-মরণ; (২)
তিনিই সবার প্রাণের প্রাণ—
এসব নিয়ে দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু, কেউ মুসলমান।
কেউ আল্লাহকে হরি বলে, আর যার ইচ্ছা সৃষ্টিকর্তা বলে,
যার যার ভাষায় ডাকে তারে, কর্মক্ষেত্রে হও সাবধান;
এসব নিয়ে দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু, কেউ মুসলমান।
গরিব বেশে কাঙাল বেশে জন্ম নিয়েছি এই ভবে,
কী যে হবে যাবার কালে, কামাল ভেবে না পায় সন্ধান;
এসব নিয়ে দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু, কেউ মুসলমান।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ২৬/১১/২০২২

© ২০২২ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে এই লিরিক ব্যবহার, রি-প্রোডাকশন, অবিকল অনুলিপি পুনঃপ্রকাশ বা যেকোনো সোশ্যাল ও ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও/ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নতুন নতুন লোকসংগীত ও আধ্যাত্মিক গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain