Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

আমার হৃদয় পুড়ে অঙ্গার হইলো।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
গানের কথা ও सुरকারঃ কামাল হোসেন
সংসারের জ্বালা
ধরন: আধ্যাত্মিক ও দেহতত্ত্বের গান | রচনা কাল: ২২.১.২০২৩
প্রিয় সুধী ও গান অনুরাগী ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় সকলে ভালো ও সুস্থ আছেন। আজ আপনাদের সামনে আমার লেখা সম্পূর্ণ নতুন একটি আধ্যাত্মিক দেহতত্ত্বের গান নিয়ে হাজির হলাম। এই গানের প্রতিটি ছত্রে সংসারের অন্তহীন মায়া, মানুষের ভেতরের একাকীত্ব এবং জাগতিক মোহ থেকে মুক্তির আকুলতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি এই জীবনমুখী লোকসংগীতটি আপনাদের মনের খোরাক জোগাবে। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যেন ভবিষ্যতে আরও সুন্দর সৃষ্টি উপহার দিতে পারি। ধন্যবাদ।
বুঝতে আমার হইলো দেরি এই সংসারের জ্বালা,
আমার হৃদয় পুড়ে অঙ্গার হইলো, দেহ হইলো কালা।
সংসার টানে ভুলিয়া রৈলাম, মায়ার বেড়াজাল,
প্রেম না করিলে সেটাই হইতো বালা।।
অবলা সরলা ছিল আমার এই মন,
না বুঝিয়া করিলাম সংসার জীবন।
আমার অন্তর জ্বালা কে বুঝিবে আর এ ভুবনে,
শিশু কাল ছিল আমার কতই না বালা।।
শেষ হইলো আমার এই ক্ষণভঙ্গুর দেহ ঘড়ি,
মান-সম্মান বাঁচাতে শুধু মায়ার বোঝা টানি।
এখন আমার বাঁচার উপায় নাই যে কোথাও আর,
কী করি সংসার নিয়ে বিধি, বলে দাও আমায়—
এই কামাল হোসেন জানে সংসারে কত জ্বালা।।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ২২.১.২০২৩

© ২০২৩ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই আধ্যাত্মিক লোকসংগীতের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত প্রচারের জন্য এই লিরিক ব্যবহার, রি-প্রোডাকশন, অবিকল অনুলিপি পুনঃপ্রকাশ কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও/ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নতুন নতুন লোকসংগীত ও আধ্যাত্মিক গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain