Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

দেশে মোবাইল এসেছে।বাংলা গান।লেখক কামাল হোসেন

Writer Kamal Hossain
Writer Kamal Hossain
দেশে মোবাইল এসেছে
ধরন: ফোক ও সামাজিক লিরিক | রচনা কাল: ০৯ সেপ্টেম্বর ২০১৩
প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ২০১৩ সালের দিকে আমাদের সমাজ বাস্তবতায় মোবাইল ফোন যখন যোগাযোগের এক বৈপ্লবিক মাধ্যম হিসেবে ছড়িয়ে পড়ছিল, তখন গ্রামীণ প্রেম ও বিরহে তার কী প্রভাব পড়েছিল—তা নিয়েই এই রম্য-রসাত্মক ও বাস্তবধর্মী গানটি রচনা করেছিলাম। চিঠির যুগ পেরিয়ে বাতাসের মাধ্যমে প্রিয়জনের কথা শোনার এই ব্যাকুলতা এবং মোবাইল কেন্দ্রিক অন্ধ মোহের এক সরল চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি আমার এই পুরোনো সৃষ্টিটি আপনাদের ভালো লাগবে।
দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়েছে,
সর্বনাশ হইছে—
ভালোবাসার কথা এখন বাতাসে আসে।।
১. আমার অভাবের সংসার,
বন্ধুর সাথে প্রেম করিতে মোবাইল দরকার।
ওরে তা না হলে বেইল নাই, বন্ধু বলে দিয়েছে,
সর্বনাশ হইছে—
can ভালোবাসার কথা এখন বাতাসে আসে।।
২. বন্ধুর কথা শুনিয়া,
মোবাইল একখান লইলাম আমি হালের বলদ বেচিয়া।
ওরে মাসে মাসে কার্ড ভরিলাম ঘর-বাড়ি বেচে,
সর্বনাশ হইছে—
ভালোবাসার কথা এখন বাতাসে আসে।।
৩. আমার মোবাইল একখান নাই,
ছয় মাস ধরে বন্ধুর সাথে কোনো যোগাযোগ নাই।
এই মোবাইলের পিরিতে কামাল হোসেন বন্ধু হারাইছে,
সর্বনাশ হইছে—
ভালোবাসার কথা এখন বাতাসে আসে।।
📢 আমার এই গানটি যদি কেউ ব্যবহার করতে চান, তবে অবশ্যই ক্রেডিট হিসেবে আমার নাম এবং ব্লগের লিঙ্কটি ব্যবহার করবেন।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার: কামাল হোসেন  |  রচনাকাল: ০৯/০৯/২০১৩

© ২০১৩ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত প্রচারের জন্য এই লিরিক ব্যবহার, পুনঃপ্রকাশ, অবিকল অনুলিপি তৈরি কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও/ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

আমার অন্যান্য গান ও নিয়মিত আপডেটের জন্য যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain