Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

আমার মাওলা দয়াময় ।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
গানের কথা ও সুরকারঃ কামাল হোসেন
আমার মাওলা দয়াময়
ধরন: আধ্যাত্মিক, দেহতত্ত্ব ও মারফতি গান | রচনা কাল: ০৫ অক্টোবর ২০২৩
প্রিয় সুধী ও মরমী সংগীতের শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। ২০১৩ সালের অক্টোবর মাসে অন্তরের এক গভীর আধ্যাত্মিক ব্যাকুলতা থেকে এই মারফতি গানটি রচনা করেছিলাম। শৈশবে বাবা-মায়ের মুখে পরম করুণাময়ের যে মহিমা ও অবদানের কথা শুনতাম, তা আমাদের মনে এক সুপ্ত ঐশ্বরিক প্রেমের জন্ম দেয়। স্রষ্টার সেই আরশ থেকে ভেসে আসা অদৃশ্য সুরের বাঁশিতে মন যখন পাগল হয়, তখন এই নশ্বর দুনিয়ার সমস্ত ধন-সম্পদ অর্থহীন মনে হয়। মাওলার সান্নিধ্য পাওয়ার সেই তীব্র আকুতি ও আত্মিক আরজিই এই লিরিকের মূল উপজীব্য। আশা করি মাটির সুরের এই গানটি আপনাদের অন্তরকে স্পর্শ করবে।
আমার মাۆলা দয়াময়, তোমারে দেখিবার মনে লয়,
তোমারে না দেখলে আমার— জীবন কেমনে রয়, মাওলারে।।
ছোটবেলা শুনতাম আমি তোমার গুণগান,
পিতা-মাতার কাছে জানতাম তোমার অবদান;
সেই থেকে এই মনে আমার— প্রেমের নদী বয়, মাওলারে।।
আরশেতে বসিয়া মাওলা বাজাও রঙের বাঁশি,
সেই বাঁশিরই সুরে আমি হইলাম গৃহত্যাগী উদাসী;
আমায় তুমি দেখা দেও না— ওগো দয়াময়, মাওলারে।।
এই কামাল হোসেন বলে মাওলা তোমারে পাইলে,
এই দুনিয়ার কোনো কিছু চায় না মনে আর তোমারে পাইলে;
তোমার প্রেমে মগ্ন যেন— আমার আত্মা রয়, মাওলারে।।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ০৫/১০/২০২৩

© ২০২৩ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই আধ্যাত্মিক সুফি লোকসংগীতের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত প্রচারের জন্য এই লিরিক ব্যবহার, রি-প্রোডাকশন, অবিকল অনুলিপি পুনঃপ্রকাশ কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও/ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নতুন নতুন মারফতি ও আধ্যাত্মিক গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain