Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

কত কিছু জানে মানুষ।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
কামাল হোসেন
গীতিকার ও সুরকার
কত কিছু জানেরে মানুষ
ধরন: মরমী লোকসংগীত ও জীবনমুখী গান | রচনা কাল: ০৬ অক্টোবর ২০২৩
প্রিয় সুধী ও সংগীতপ্রেমী ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। সমাজ ও মানবচরিত্রের এক পরম বাস্তবতাকে কেন্দ্র করে ২০২৩ সালের অক্টোবর মাসে এই মরমী গানটি রচনা করেছিলাম। বর্তমান যুগে মানুষ জাগতিক জ্ঞানে অনেক উন্নত হলেও, নিজের অজান্তেই ব্যক্তি ও সামাজিক জীবনে কত শত ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বারবার ভুল করার পরেও মানুষের ভেতরের আত্মোপলব্ধি বা হুঁশ ফেরে না। যেখানে সামান্য বুঝ বা নমনীয়তা দিয়ে সমস্যার সমাধান সম্ভব, সেখানে মানুষ জেদ আর অহংকার নিয়ে বড় ধরনের ক্ষতি করে বসে। মানব মনের এই টানাপোড়েন আর সামাজিক অসঙ্গতিগুলোই বাউল ও লোকজ ঢঙে এই গানে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, গানটির কথা ও অন্তর্নিহিত অর্থ আপনাদের ভাবিয়ে তুলবে।
কত কিছু জানেরে মানুষ, কত কিছু জানে!
জানা সত্ত্বেও মানুষ কত ভুল করে বসে,
তবুও মানুষের হুঁশ হয় না কী দোষে—
কত কিছু জানেরে মানুষ, কত কিছু জানে।।
যেমনে মন চায় তেমনে চলে,
কেউ কিছু বলে না বুঝমতো হলে;
সময় থাকতে সহজ পথটা ধরে না,
করে বসে নয়তো সে কিছুই বোঝে না—
কত কিছু জানেরে মানুষ, কত কিছু জানে।।
এমন মানুষ আছে রে এই সমাজে,
সাধারণ কাজেও তারা জটিলতা খোঁজে;
যেখানে সামান্য দা-কাচিও লাগে না,
সেখানে অবুঝ হয়ে কুড়াল লাগাইয়া বসে—
কত কিছু জানেরে মানুষ, কত কিছু জানে।।
কী যে এখন করি আমি, চিন্তায় এখন মরি,
ভেবে পায় না কামাল মনে কার জন্য দোয়া করি;
মানুষের এই স্বভাব দেখে মন তো কিছু মানে না,
কত কিছু জানেরে মানুষ, কত কিছু জানে।।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ০৬/১০/২০২৩

© ২০২৩ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই জীবনমুখী ও মরমী লোকসংগীতের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত প্রচারের জন্য এই লিরিক ব্যবহার, রি-প্রোডাকশন, অবিকল অনুলিপি পুনঃপ্রকাশ কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও/ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নতুন নতুন লোকসংগীত ও লোকজ গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain