Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

ধর এমন মনের আদবের সঙ্গ। লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
লেখক: কামাল হোসেন
গীতিকার ও সুরকার
মন তুই ধররে শক্ত হস্তে গুরুর সঙ্গ
ধরন: আধ্যাত্মিক ও গুরুতত্ত্বমূলক লোকসংগীত | রচনা কাল: ১০ ডিসেম্বর ২০২২
আসসালামু আলাইকুম। ২০২২ সালের ডিসেম্বর মাসের এই গভীর সৃষ্টিটি মূলত আত্মশুদ্ধি, গুরুশিষ্যের চিরন্তন সম্পর্ক এবং পরম মাওলার নৈকট্য লাভের ব্যাকুলতাকে কেন্দ্র করে লেখা একটি আধ্যাত্মিক ভাববাদী লোকসংগীত। আমরা প্রায়শই দুনিয়ার মেকি ও স্বার্থপর সম্পর্কের মায়াজালে জড়িয়ে প্রকৃত সত্য থেকে দূরে সরে যাই। অথচ লোকদর্শনের মূল কথাই হলো— নিজের অন্তরে এবং সৎ গুরুর দেখানো পথেই স্রষ্টার প্রকৃত সন্ধান মেলে। "তোর ঘরে আছে স্বর্গ সঙ্গ" চরণের মধ্য দিয়ে মানুষের অন্তর্নিহিত পবিত্র রূপকে এবং মানবসেবাকেই সর্বোত্তম ইবাদত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি। সহজ কথায় গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করা এই মরমী গানটি আশা করি আপনাদের অন্তরে এক পরম শান্তির খোরাক জোগাবে।
ধররে এমন মনের আদবের সঙ্গ,
ধররে এমন মনের মাওলার সঙ্গ।।
তুই ধরিসনারে এমন হিতাকাঙ্কি বন্ধুর সঙ্গ,
ধরা খাবি ঐ পথে, যাবি যখন মাওলার সঙ্গ।।
তুই চিনলেনা নারে মানবের সঙ্গ,
খুঝে বেড়াশ কিসের সঙ্গ, তোর ঘরে আছে সর্গ সঙ্গ।।
মন তুই ধররে শক্ত হস্তে গুরুর সঙ্গ,
মনকে কামাল বলে, মিলবে তোর মাওলার সঙ্গ;
অবেহেলা করিসনা মানবের সঙ্গ।।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ১০/১২/২০২২

© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই আধ্যাত্মিক ও মরমী লোকসংগীতের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত প্রচারের জন্য এই লিরিক ব্যবহার, সুরারোপ, অবিকল অনুলিপি পুনঃপ্রকাশ কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্মে অডিও/ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নতুন নতুন আধ্যাত্মিক, বাউল ও মরমী গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain