Featured Post

তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন 💔 নতুন বিচ্ছেদ ও বিরহের গান 💔 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা, সকলকে জানাই প্রাণবন্ত দোয়া ও ভালোবাসা। আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটি বিচ্ছেদ ও বিরহী প্রেমের গান নিয়ে হাজির হলাম। ভালোবাসা ও সম্পর্কের গভীরতা না থাকলে মানুষ মানুষকে সঠিকভাবে চিনতে পারে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার অভাব ঘটলেই সম্পর্কে ফাটল ধরে। তাই প্রতিটি কাজ, কথাবার্তা ও চলাফেরায় ভালোবাসা দেওয়া এবং নেওয়ার মূল্য অপরিসীম। আশা করি গানের সুর ও কথা আপনাদের ভালো লাগবে। ⭐ ধারাঃ বিরহ / বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো আদৌ জানি না... যাবার কালে বলেছিলি ফিরবি দিনশেষে, কিন্তু সে যে গেলি তুই, আ...

ভুলে থাকতে চাই ।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
গানের কথা ও সুরকারঃ কামাল হোসেন
ভুলতে পারিনি তোমায়
ধরন: আধুনিক বিরহ ও বিচ্ছেদ সংগীত | রচনা কাল: ০৫ জানুয়ারি ২০২৪
প্রিয় সুধী ও সংগীতপ্রেমী ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। ২০২৪ সালের শুরুতে মনের এক গভীর ব্যাকুলতা থেকে এই আধুনিক বিরহের গানটি রচনা করেছিলাম। জীবনের প্রথম প্রেম, অনুভবের মধুর ছোঁয়া এবং পরবর্তীতে প্রিয়জনের হঠাৎ বদলে যাওয়ার বেদনাকে এই গানের প্রতিটি লাইনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শত চেষ্টার পরও মানুষ যখন তার প্রথম ভালোবাসার স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারে না, সেই চিরন্তন মানসিক কষ্ট ও আকুলতাই এই লিরিকের মূল উপজীব্য। আশা করি এই মেলোডিয়াস বিরহের গানটি আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে।
ভুলে থাকতে চাই আমি ভুলার মতো,
তবুও পারিনি ভুলতে বুকের ক্ষত।
একি হলো আমার বলো না প্রিয়সী,
তুমি ছাড়া এ জীবনে আমি যে প্রবাসী।।
প্রথম যেদিন দেখা দিলে এই নয়নে,
অনুভবের ছোঁয়া দিলে আমার মনে।
সেই মধুর স্মৃতি গেঁথেছিল অন্তরে,
মনে হয় পেয়েছি তোমারে ও প্রিয়সী।।
হৃদয় গহিনে সযত্নে রেখেছিলে আমারে,
এখন কেন ভুলে গেছ এমন করে?
আগে কেন আমায় তুমি বলোনি,
চলে যাবে একা ফেলে ও প্রিয়সী।।
এখন আমি কী করি বলো না প্রিয়সী,
বেঁচে থেকে হবে কী যদি না হও রূপসী?
ফিরে যদি না আসো তুমি এই মনে,
কীভাবে ভুলি আমি কামাল হোসেন তোমার স্মৃতি ও প্রিয়সী।।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ০৫/০১/২০২৪

© ২০২৪ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত প্রচারের জন্য এই লিরিক ব্যবহার, রি-প্রোডাকশন, অবিকল অনুলিপি তৈরি কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও/ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নতুন নতুন গান ও লিরিকের নিয়মিত আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain