Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

দয়াল নবী মায়ার নবী গো।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
লেখক: কামাল হোসেন
গীতিকার ও সুরকার
দয়াল নবী, মায়ার নবী গো (নতুন গজল)
ধরন: ইসলামী গজল / নাতে রাসুল | রচনা কাল: ২৮ সেপ্টেম্বর ২০২২
আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিশ্বনবী, রহমাতাল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি গভীর ভালোবাসা ও উম্মতের আকুলতা নিয়ে এই গজলটি রচনা করেছি। যিনি আমাদের ইহকাল ও পরকালের পথপ্রদর্শক, যাঁর নূরের আলোয় সমগ্র জাহান আলোকিত এবং যিনি অন্ধকার কবরের চিরসাথী ও আলোকবর্তিকা, তাঁর শানেই নিবেদিত এই বাণীমালা। ইসলামের ইতিহাসের পাতায় মহান সাহাবায়ে কেরাম এবং উম্মুল মুমিনীন হযরত খাদিজা (রাঃ) যেভাবে নবীজীর সুন্দর মোজেজা দেখে নিজেদের জীবন-যৌবন ও সর্বস্ব তাঁর চরণে বিলিয়ে দিয়েছিলেন, সেই পরম সত্যকে সুরের বন্ধনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই আধ্যাত্মিক গজলটি আপনাদের অন্তরে রাসুল-প্রেমের এক নতুন দোলা দিয়ে যাবে। যদি গজলটি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন।
দয়াল নবী, মায়ার নবী গো
আপনি আমার জীবনের জীবণ-ঐ।
আপনি আমার জীবন সাথী
অন্ধকারের কবরের বাত্তি
আপনার নূরে আলোকিত এ জাহান-ঐ।।
রাহমাতাল্লিল আলামিন
আপনি এ গুনাগার উম্মেতের জামিন
গুনাগার উম্মেতের আপনজন-ঐ।।
দেখে আপনার চেহেরা, ভাগ্যবতী হয় আরবরা
নিশর্তে জীবণ দিলেন অনেক সাহাবা;
দেখে আপনার সুন্দর মোজেজা
মায়াবতী হলেন খাদিজা
নিশর্তে দিলেন জীবণ যৌবণ আপনার চরণ মোবারকে
আপনাকে করিল আপন-ঐ।।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার: কামাল হোসেন  |  রচনাকাল: ২৮/০৯/২০২২

© ২০২২ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গজলের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। লিখিত বা মৌখিক অনুমতি ব্যতীত বাণিজ্যিক উদ্দেশ্যে এই লিরিক বা এর অডিও রেকর্ড ব্যবহার, অবিকল পুনঃপ্রকাশ কিংবা যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্মে (ইউটিউব/ফেসবুক) আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নিয়মিত নতুন নতুন ইসলামী গজল ও তত্ত্বীয় গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain