Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

খুলে না খুলে না আমার তালা খুলে না। লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
লেখক: কামাল হোসেন
গীতিকার ও সুরকার
আমার তালা খুলে না (আধ্যাত্মিক লোকসংগীত)
ধরন: দেহতত্ত্ব ও আধ্যাত্মিক গান | রচনা কাল: ১৪ জানুয়ারি ২০২৪
আসসালামু আলাইকুম, বাংলার লোকসংস্কৃতির এক অফুরন্ত ভাণ্ডার হলো দেহতত্ত্ব ও আধ্যাত্মিক গান। ২০২৪ সালের শুরুতে আধ্যাত্মিক ভাবধারার আদলে আমি এই গানটি রচনা করেছি। আমাদের লোকজ ঐতিহ্যে মানবদেহ বা মানুষের অবুঝ মনকে প্রায়শই 'তালা'র সাথে তুলনা করা হয়, আর সেই মনের অন্ধকার বা অহংকারকে বলা হয় 'জং'। এই গানে লৌকিক উপমার আড়ালে মূলত একজন আত্মসন্ধানী মানুষের আকুলতা প্রকাশ পেয়েছে। পার্থিব মোহে পড়ে যখন মনের তালা জং ধরা হয়ে যায়, তখন কোনো সাধারণ মিস্ত্রি বা জাগতিক উপায়ে তার সমাধান মেলে না; তার জন্য প্রয়োজন হয় এক প্রকৃত আধ্যাত্মিক গুরুর বা পরম সৃষ্টিকর্তার কৃপা। সহজ শব্দের বিন্যাসে জীবনের এই গভীর সত্যটিই গানের ছন্দে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি গানটির অন্তর্নিহিত ভাবার্থ আপনাদের ভালো লাগবে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।
খুলে না খুলে না, আমার তালা খুলে না
আমার তালার মধ্যে জং ধরেছে গো
আমার তালা জং ধরেছে ।।
কত তালা মিস্ত্রির খবর দিলাম
আসবে বলে আসলো না গো
আমার তালা জং ছুটে না গো।।
আমি যারে মেস্তুর ভাবি
সে তো প্রস্তাবে হয়না রাজি
অভাগিনীর হবে কি উপায়
ও মেস্তুরী, আমার তালা রং বদলায় ছে গো।।
প্রথম যে দিন হয়েছে দেখা
মনে হয়েছে আর হবেনা দেখা
কারণ তোমার চরিত্র ভালো না গো
আমার তালা jং ধরেছে ।।

👉 নিয়মিত নতুন নতুন লিরিক ও আধ্যাত্মিক গানের আপডেট পেতে আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন।

🔵 ফেসবুকে আমার সাথে যুক্ত হোন
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ১৪/০১/২০২৪

© ২০২৪ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে এই লিরিক বা সুর ব্যবহার, পুনঃপ্রকাশ বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও-ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

যোগাযোগ এবং নিয়মিত নতুন গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain