Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

আমার অন্তর জ্বইলা গেল। লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
লেখক: কামাল হোসেন
গীতিকার ও সুরকার
আমার অন্তর জ্বইলা গেল কবে
ধরন: লোক-বিচ্ছেদ গান | রচনা কাল: ২৩ ডিসেম্বর ২০২৩
আসসালামু আলাইকুম। বাংলার লোকজ মাটির সুবাস আর হৃদয়ের নিভৃত কোণের বিরহগাথা নিয়েই তৈরি আমার এই নতুন গীতিকবিতা। ২০২৩ সালের শেষভাগে এসে জীবনের কিছু চরম বাস্তব ও আবেগঘন মুহূর্তের তাগিদে গানটি রচনা করেছি। ভালোবাসার দুনিয়ায় বাহ্যিক রূপ বা অবয়বের চেয়ে অন্তরের গভীরতাই চিরসত্য, কিন্তু সেই সরল আর ভালো অন্তরকে যখন মানুষ অবহেলা আর প্রেমের মায়াজালে ফেলে নিঃস্ব করে দেয়—তখনকার সেই সুতীব্র হাহাকারই এই গানের মূল উপজীব্য। সরল সুর ও চরণের মাধ্যমে হৃদয়ের দহনকে এখানে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। আশা করি আমার এই বিরহী সুর আপনাদের মনকে স্পর্শ করবে। গানটি কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।
আমার অন্তর জ্বইলা গেল কবে
আমারে ডুইবা নিলো নদে।।
আমি কপাল পোড়া লাগে নারে জোড়া
ও তুই আমারে নিঃস্ব করলি
ও তুই আমারে পাগল করলি।।
আমি মানুষ কালা
আমার অন্তর ভালা
ও তুই আমারে দিলি প্রেমের জ্বালা।।
সময় অসময়ে ডাকতি তুই আমারে
তোর ডাকে সারা দিতাম অনাহারে
কামাল পারে না এখন জ্বালা সইতে।।

👉 নিয়মিত নতুন নতুন লিরিক ও বিচ্ছেদ গানের আপডেট পেতে আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন।

🔵 ফেসবুকে আমার সাথে যুক্ত হোন
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ২৩/১২/২০২৩

© ২০২৩ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে এই লিরিক বা সুর ব্যবহার, পুনঃপ্রকাশ বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও-ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

যোগাযোগ এবং নিয়মিত নতুন গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain