Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

ছোট্র কালে বিয়ে করিস না।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
লেখক: কামাল হোসেন
গীতিকার ও সুরকার
ছোট্ট কালে বিয়ে করিস না (চন্দ্রনা)
ধরন: সামাজিক সচেতনতামূলক লোকসংগীত | রচনা কাল: ০৭ ডিসেম্বর ২০২৩
আসসালামু আলাইকুম, সম্মানিত সুধী ও সংগীতপ্রেমী ভাই-বোনেরা। বাংলার লোকসংগীতের শক্তি এখানেই যে, তা বিনোদনের পাশাপাশি সমাজের কথা বলে, জীবনকে সঠিক পথ দেখায়। ২০২৩ সালের শেষ দিকে গ্রামীণ লোকজ সুরের আবহে আমি এই গানটি রচনা করেছি। আমাদের সমাজে অসচেতনতার কারণে অনেক সময় অল্প বয়সেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তীতে জীবনের আনন্দ ও সম্ভাবনাকে নষ্ট করে দেয়। কাল্পনিক চরিত্র 'চন্দ্রনা'-কে সম্বোধন করে সহজ কিছু চরণের মাধ্যমে আমি এই গানে জীবনের সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। লোকজ বাদ্যযন্ত্রের চটুল তালের সাথে এই সচেতনতামূলক গানটি আশা করি আপনাদের অন্তরে জায়গা করে নেবে। গানটির ভাবার্থ কেমন লাগলো, তা কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইলো।
ওরে ছোট্ট কালে বিয়ে করিস না
ওরে চন্দ্রনা, ছোট্ট কালে বিয়ে করিস না।।
যতন করে রেখে দে নষ্ট করিস না
ওরে চন্দ্রনা ছোট্ট কালে বিয়ে করিস না।।
আগুনের মাতাল হাওয়া লাগলো মোর যৌবণে
ওরে চন্দ্রনা, ছোট্ট কালে বিয়ে করিস না।।
প্রেমের খেলা জমবে ভালো যৌবণে
Oরে চন্দ্রনা, ছোট্ট কালে বিয়ে করিস না।।
✨ সম্মানিত গ্রাহকবৃন্দ, সুন্দর সুন্দর এবং বাস্তবধর্মী গান পেতে আমার এই ব্লগ পেজটির সাথেই থাকুন।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ০৭/১২/২০২৩

© ২০২৩ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে এই লিরিক বা সুর ব্যবহার, পুনঃপ্রকাশ বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও-ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

যোগাযোগ এবং নিয়মিত নতুন গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain