Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি ।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
লেখক: কামাল হোসেন
গীতিকার ও সুরকার
আমার দেশের মাটি
ধরন: দেশাত্মবোধক ও লোকসংগীত | রচনা কাল: ০৫ মার্চ ২০২৪
আসসালামু আলাইকুম। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা আমাদের এই জন্মভূমির মাটির প্রতি গভীর টান ও কৃতজ্ঞতা থেকে ২০২৪ সালের মার্চ মাসে আমি এই দেশাত্মবোধক লোকসংগীতটি রচনা করেছি। এই মাটি শুধু আমাদের আশ্রয়ই দেয় না, বরং মুখ বুজে মানুষের সব জুলুম সহ্য করে বুক উজাড় করে ফসলের জোগান দেয়। মাটির এই অসীম ত্যাগ, উর্বরতা আর গ্রামীণ কৃষকের জীবনের এক বাস্তব রূপ এই গানে সহজ-সরল চরণে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মাটির প্রতি মমত্ববোধ জাগানো এই গানটি আশা করি আপনাদের অন্তরে দেশপ্রেমের এক নতুন দোলা দেবে। গানটি পড়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে প্রত্যাশা করছি।
আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি
সোনার চেয়ে খাঁটি রে ভাই আমার দেশের মাটি।।
তার উপরে কত জুলুম করে থাকি
আমার দেশের মাটি রে ভাই, আমার দেশের মাটি।।
কত ফসল দেয় মাটি, নেই কোন তার ঝুটি
বারোমাসি কত ফসল আমরা খেয়ে থাকি
আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি।।
মাটির উপরে যোফ যার, কত-না বড় গাছ
তার উপরে বসবাস নেই কোন উৎপাত
পড়ে থাকে কত মাঠ, ফসল ফলায় না কৃষক জাত
আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি।।

👉 মাটির সোঁদা গন্ধমাখা এমন আরো নিত্যনতুন মৌলিক গানের লিরিক পেতে আমার ফেসবুক পেজে যুক্ত থাকুন।

🔵 ফেসবুকে আমার সাথে যুক্ত হোন
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ০৫/০৩/২০২৪

© ২০২৪ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে এই লিরিক বা সুর ব্যবহার, পুনঃপ্রকাশ বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও-ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

যোগাযোগ এবং নিয়মিত নতুন গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain