Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

উপরওলার চালান যদি বসে বসে খাও।লেখক কামাল হোসেন

প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। আমি কামাল হোসেন আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান নিয়ে হাজির হয়েছি, যা মানবের চিন্তাধারা ও হেকমত গ্রহণ করার বিষয়াদি গানের মাধ্যমে প্রকাশ করেছি। আশা করি সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
গানের কথাঃ উপরওয়ালার চালান যদি বসে বসে খাও
লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

বন্ধু কানাই কসাই ঘর,
কোথায় তোমার বাড়ি ঘর।।

বাজারে আইছ কি নিয়া
দেইখ্যা Deiখ্যা লইয়া যাও,
যাইবা তুমি কি সদাই লইয়া
আমারে একটু বইল্যা যাও।।

আইছ বাজারে কত চালান লইয়া
যাইবা তুমি কি সদাই লইয়া রে
ও মন আমার—যাইবা তুমি কি সদাই লইয়া।।

যে সদাই কিনতে আইছ মনে আছে নি
মহাজনের কথা স্মরণ আছে নি,
যাইবার বেলায় যদি খালি হাতে যাও
বাড়ির কথা মনে করে নাও।।

উপরওয়ালার চালান যদি বসে বসে খাও
কামাল বলে, বিদায় বেলায় ও মন যদি খালি হাতে যাও,
সম্পদের মহাজন যিনি, হাত কড়াইবেন তিনি
রাস্তায় রাস্তায় ঘুরবে কাঙাল হইয়া রে।।

— লেখক কামাল হোসেন
রচনাকালঃ ২২/০৬/২০২৪
📢 সম্মানিত দর্শকবৃন্দ, যদি আমার এই গান আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।
🛑 কপিরাইট সতর্কতা:
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের প্রতি সম্মান প্রদর্শন করুন।
© ২০২৪ কামাল হোসেন | সর্বস্বত্ব সংরক্ষিত।
প্ৰয়োজনে যোগাযোগঃ ফেসবুক পেজ (BD Music Channel)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain