Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

মায়ের আঁচল ।লেখক কামাল হোসেন

Writer Kamal Hossain

আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, মায়ের অবদান একটি সন্তানের জীবনে কতটা গভীর, তা হয়তো আমরা সব সময় উপলব্ধি করতে পারি না। সেই মায়ের প্রতি আমাদের যে অবহেলা আর পরকালে তার পরিণতি—সেই ভাবনা থেকেই আমার এই নতুন গান। আশা করি এটি আপনাদের বিবেককে নাড়া দেবে। ভালো লাগলে শেয়ার করবেন।

গানের কথা: মায়ের আঁচল

লেখক ও সুরকার: কামাল হোসেন

যেদিন তুমি এসেছিলে ইহকালে
সবচাইতে খুশির ছিলো তোমার মায়ে গো
তোমার ওজন রাখতে যাইয়া কষ্ট পাইছে মায়ে
মায়ের কথা ভুইলা গেছো দুনিয়ার লোভে।।

দশটি মাসে আর দশটি দিনে রক্ত দিয়া গড়া,
মায়ের আঁচল ছিলো তোমার শীতল পাটি ছায়া গো
এমন মায়ে রে কষ্ট দিলে আল্লায় নারাজ হবে গো
ইহকালে লোভে পইড়া মায়ের কষ্ট ভুলেছো।।

নিজে না খেয়ে তোমায় খাওয়াইত
তোমার হাসি দেখার জন্য
না ঘুমিয়ে অপেক্ষা করতো মায়ে গো
আজ কেন মায়ের কথা মনে নেই তোমার।।

অসুখ হলে শিয়রে থাকতো তোমার মায়ে
রাত জেগে না ঘুমিয়ে পাহারা দিতো গো
সে মায়ের হাত ধরিতে লজ্জা লাগে তোমার
এমন সন্তান হলে তুমি পোড়া কপাল তোমার।।

ইহকালে যা করেছ কাজে আসবে না তোমার
পরকালের নরক হবে ভাগ্য যে তোমার
কামাল বলে এখনো সময় আছে হাতে পায়ে ধরো
ভালোবাসা দোয়া নিয়ে জান্নাতে ঢুকো।।
তারিখ: ১৯/০৪/২০২৬ লেখক: কামাল হোসেন
কপিরাইট সতর্কীকরণ:
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে এই গানের কথা বা অডিও ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই গানটি ব্যবহার করতে চাইলে অবশ্যই ক্রেডিট হিসেবে লেখকের নাম এবং ব্লগের লিঙ্কটি ব্যবহার করবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain