Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

বাংলাদেশের সেরা।আঞ্চলিক গান।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন

প্রিয় দেশবাসী, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুমিল্লা প্রবাসী সংখ্যা অনুপাতে তথ্য অনুসারে আমি এই গানটি লিখেছি। জন্মভূমি ও প্রবাসীদের সম্মানে আমার এই ক্ষুদ্র প্রয়াস। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

প্রবাসীদের গর্ব: কুমিল্লাবাসী

লিরিক ও সুরকার: কামাল হোসেন

বাংলাদেশের সেরা রে ভাই, বাংলাদেশের সেরা
৬৪টি জেলা আছে তার মধ্যে কুমিল্লা একটি জেলা।।


কি কারনে সেরা হইলো বলবো এখন ভাই
আমার কাছে কোন এখন গোপন কিছু নাই
সত্য কথা বলতে ভয় নাই আমার শোনো দেশবাসী
প্রবাসীদের সেরা এখন কুমিল্লাবাসী।।

হাড়ভাঙা খাটুনি তারা খাটে বিদেশেতে
দেশের মায়া বিসর্জন দিয়ে থাকে ভিনদেশে
তাদের পাঠানো ঘাম ঝরানো লাল-সবুজের টাকা
সচল রাখে প্রিয় দেশের অর্থনীতির চাকা।

ময়নামতি শালবন আর খাদি কাপড়ের দেশ
কুমিল্লাবাসীর আতিথেয়তা লাগে অনেক বেশ।
লেখকের কলমে আজ দিই সেই জয়ধ্বনি
মা-মাটি আর জন্মভূমির তারা যে রত্নমণি।

দোয়া করি ভালো থাকুক প্রবাসে যারা আছে
সবার মুখে হাসি ফুটুক চিরদিনের জন্য।।
Copyright Warning:
© 2026 Kamal Hossain. All rights reserved. গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain