Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

মানুষ ধৈর্য্যর মধ্যে আছে সফলতা।বিরহ তত্ব গান। লেখক কামাল হোসেন।

লেখক কামাল হোসেন
লেখক কামাল হোসেন
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন—সর্বদা সেই প্রত্যাশাই কামনা করছি। ধৈর্য মানুষের জীবনের একটি মহৎ গুণ। ধৈর্য মানুষকে সঠিক পথ দেখায়, সাহস জোগায় এবং সফলতার শিখরে নিয়ে যায়। আর সেই কারণেই ধৈর্যের এই মহত্তম দিকটি আমি আপনাদের সামনে গানের কথার মাধ্যমে প্রকাশ করতে চাই। যদি গানটি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
ধৈর্যের মধ্যে আছে সফলতা
লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

ও মানুষ, ধৈর্যের মধ্যে আছে সফলতা,

ধৈর্যের মধ্যে আছে অনেক আশা-ভরসা।

যদিও কষ্ট মনে ধরে রাখতে পারো,

একশো পার্সেন্ট পাবে তুমি সফলতা।

ধৈর্য ধরা মানুষের অতি ভালো লক্ষণ,

দূর হবে জীবনের সব তীক্ষ্ণ বিসর্জন।

নৈতিকতা বুকে ধারণ করবে,

এটাই একশো পার্সেন্ট একদম সঠিক কথা।

অন্ধকার কাটলেই আসে ভোরের আলো,

সবুর করলে তবেই জীবন হবে ভালো।

পাহাড় সমান বাধা আসুক জীবন জুড়ে,

ধৈর্য ধরলে সেই বাধা যাবে যে দূরে।

সৃষ্টিকর্তা সহায় হবে যেথা আছো তথা,

এটাই একশো পার্সেন্ট সঠিক কথা।

সময়ের কাজ শেষে সময় যখন হবে,

ধৈর্যের ফল মিষ্ট হয়ে ধরা দেবে তবে।

কামাল বলে মিথ্যে মায়ায় হয়ো না ব্যাকুল,

সবুর করলেই খুঁজে পাবে নদীর ও কূল।

শান্ত মনে জয় হবে ঘুচবে মনের ব্যথা,

এটাই একশো পার্সেন্ট সঠিক কথা।

🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

লেখক: কামাল হোসেন  |  তারিখ: ১৫/০৫/২০২৬

© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা এর কোনো অংশ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ, বিকৃতি বা যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা আইনত ডণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজকে সম্মান করুন এবং কপিরাইট আইন মেনে চলুন।

প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক পেজ (BD Music Channel)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain