Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

কেমনে কাটাইবা বাকি জীবন।আধ্যাত্মিক গান। লেখক কামাল হোসেন

ওরে ভোলা মন - কামাল হোসেন
লেখক কামাল হোসেন
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি গভীর আধ্যাত্মিক ও দেহতত্ত্বের গান নিয়ে হাজির হয়েছি। ধন-সম্পদ আর দুনিয়ার মায়ার ক্ষণস্থায়িত্বের কথা এই গানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি গানের বাণী আপনাদের অন্তরে দোলা দেবে। যদি গানটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
ওরে ভোলা মন (কেমনে কাটাইবা বাকি জীবন)
লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

ধন-সম্পদ আজ আছে কাল নাই

তোমার শত কোটি প্রিয়জন,

কেমনে কাটাইবা তোমার বাকি জীবন

ওরে ভোলা মন,

কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।

পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ-রুপা ছিল ভরা

এখন তোমার কী হইলো দেখতে হাবা-গোবা,

বুঝে-শুনে কাজ করিও কইরো না দেমাক

ওরে ভোলা মন,

কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।

রাজপ্রাসাদে করলা বসবাস ক্ষমতারই জোরে

শেষ বিছানা হইবো তোমার সাড়ে তিন হাত গোরে।

সঙ্গে তোমার যাইবে না রে একটা কাণা কড়ি

ওরে ভোলা মন,

কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।

কামাল বলে মিছে মায়ায় দিন তো চইলা যায়

খাঁচার পাখি উড়াল দিলে কেউ তো ধইরা না পায়।

সুদিনেরই বন্ধুরা সব হইবো রে পরদেশী

ওরে ভোলা মন,

কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।

🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

লেখক ও সুরকার: কামাল হোসেন  |  তারিখ: ১৭/০৫/২০২৬

© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা এর কোনো অংশ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ, বিকৃতি বা যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজকে সম্মান করুন এবং কপিরাইট আইন মেনে চলুন।

নিয়মিত আপডেট পেতে ও সাথে থাকতেঃ 🎬 ইউটিউব চ্যানেল (Public 24) | 📸 ইনস্টাগ্রাম (BD Music Channel)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain