Featured Post

আমি চাইনা দুনিয়াদারি।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন প্রিয় ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। আপনাদের সামনে একটি আধ্যাত্মিক গান সৃষ্টিকর্তার মহিমায় আমরা সকলেই অনুগামী সেই সুবাদে গানের কলিতে তার গুনগান প্রকাশ করা হয়েছে। আমরা সকলেই তার পথের পথিক। আশা করি গানটি সকলের ভালো লাগবে সকলে লাইক কমেন্ট শেয়ার করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ♪ আধ্যাত্মিক গান আমি চাইনা দুনিয়াদারি, তুলি ঘরবাড়ি, মাওলায় করিলো দেশান্তরী। এটাই ছিল আমার মূল্যবান তরী, হাসিমুখে যাইতে পারি, যদি মুর্শিদ থাকো আমার বাড়ি। কি হবে থেকে পরের বাড়ি? আমি চাইনা দুনিয়াদারি। মায়ার বাঁধন ছিন্ন করিয়া, চলবো মাওলার দরবারে, কত আশা নিয়ে এসেছিলাম, এই দুনিয়ার সংসারে। শেষ ঠিকানা হবে আমার, মাটির নিচের অন্ধকারি, মুর্শিদের নাম বুকে নিয়ে, পার হবো ভবসাগরী। ...

ভালোবাসি তোমারে।বিরহ বিচ্ছেদ গান। লেখক কামাল হোসেন।

Writer Kamal Hossain

✍️ গীতিকার ও সুরকার কামাল হোসেন

✨ বিসমিল্লাহির রহমানির রাহিম

প্রিয় ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। সকলকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন—সেই প্রত্যাশাই করি। আপনাদের সামনে আজ একটি গভীর প্রেম বিচ্ছেদের গান নিয়ে আসলাম। গানের কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং আশা করি আপনাদের হৃদয়ের কোণে একটু হলেও নাড়া দিবে। যদি আমার এই গানটি আপনাদের ভালো লাগে, তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সাথেই থাকবেন। সেই আশা ব্যক্ত করে গানটি পরিবেশন করছি। চলুন গানের কথায় আসি।

⭐ ধারাঃ লোক / আধুনিক প্রেম বিচ্ছেদ গান

🎵 গানের কথাঃ ভালোবাসি তোমারে

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

যতই তুমি কষ্ট দাও গো ভালোবাসি তোমারে,
যখন আমি ভালোবাসি কষ্ট দিও না আমারে।
ছোট্ট কালের নামটি তোমার মনের খাতায় রেখেছি।

এখন তোমার স্মৃতি আমায় কষ্ট দেয় গো অন্তরে,
ঘুমাইতে চাইলে ঘুম আসে না, ঘুম আসে না রজনীতে গো।
যতই তুমি কষ্ট দাও গো ভালোবাসি তোমারে...

বলতে চাইলেও ভুলি না যে তোমার সেই মিষ্টি হাসি গো,
হৃদয়ের ওই গহীন কোণে আজও তোমায় ভালোবাসি।
যোজন যোজন দূরে থেকেও আছো আমার এই অন্তরে গো।
যতই তুমি কষ্ট দাও গো ভালোবাসি তোমারে...

পুরানো সেই খাতাখানি যত্নে আমি রাখি গো,
দিন ফুরিয়ে সাঁঝ না মিলে শুরু হয় যে স্মৃতির খেলা গো।
অঝোর ধারায় অশ্রু ঝরে একলা থাকার এই লগনে গো।
কষ্ট দিও না আমারে, ভালোবাসি তোমারে...

লেখক: কামাল হোসেন
তারিখ: ২৪/০৪/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের শ্রমের প্রতি সম্মান প্রদর্শন করুন।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain