Featured Post

বিরহের ব্যথা। বিরহ বিচ্ছেদ গান ।লেখক কামাল হোসেন

ছবি
লেখক ও গীতিকার কামাল হোসেন 💔 নতুন বিচ্ছেদী ও বিরহের গান 💔 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা, কেমন আছেন সকলে? আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালো ও সুস্থ আছেন। সকলের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। প্রেমের বিচ্ছেদ অনেক যন্ত্রণাদায়ক, যা অনুভব করা সত্যি বড় কঠিন। বিরহ-যন্ত্রণায় যারা ভুগেছেন, কেবল তারাই বোঝেন এই ব্যথার গভীরতা কতখানি। তাই আমাদের উচিত আবেগ ও ভালোবাসা বুঝেশুনে লালন করা এবং কাউকে অহেতুক কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। গানটি আশা করি আপনাদের হৃদয়ে স্পর্শ করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। ⭐ ধারাঃ বিচ্ছেদী গান / বিরহের গান 🎵 গানের কথাঃ বিরহের ব্যথা ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন সোনা বন্ধুরে, বিরহের ব্যথা সহ্য করা অনেক কঠিন রে! মৃত্যুর চেয়ে যন্ত্রণা এই বিরহের ব্যথা, সোনা ব...

মানুষ দেখতে সুন্দর।ভাবতত্ব গান। লেখক কামাল হোসেন।

লেখক কামাল হোসেন
গানের কথা ও সুরকারঃ কামাল হোসেন
মানুষ দেখতে সুন্দর
ধরন: জীবনমুখী ও আধ্যাত্মিক লোকসংগীত | রচনা কাল: ২০/০৫/২০২৬
প্রিয় পাঠক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন আপনাদের সামনে আজ নতুন একটি গান নিয়ে হাজির হয়েছি। এই গানের মাধ্যমে মানুষের স্বভাবগত চরিত্র, তার আচরণ এবং জীবনের প্রকৃত মূল্যায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। আশা করি জীবনমুখী ভাবধারার এই গানটি আপনাদের খুব ভালো লাগবে। যদি গানটি আপনাদের হৃদয় স্পর্শ করে, তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, যাতে আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গান লিখতে উদ্বুদ্ধ হতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ।
মানুষ দেখতে সুন্দর রূপে সুন্দর,
রূপের বড়াই করে সে।
এটাই তার স্বভাবগত,
আমি বলব সত্যিই যে।।
বুদ্ধি বিবেক আছে যত,
কাজে লাগায় না তো ততো।
সময়কে মূল্যায়ন করে না ততো,
এটাই তার স্বভাবগত।।
মিথ্যা মোহে কাটায় জীবন,
চেনে না সে আপনজন।
পরের ক্ষতি করতে পারদর্শী কত,
এটাই তার স্বভাবগত।।
মাটির দেহ মাটিতে রবে,
অহংকার সব ধুলোয় মিশবে।
তবুও মানুষ বোঝে না সে সত্যটি,
এটাই তার স্বভাবগত।।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ২০/০৫/২০২৬

© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই জীবনমুখী গানের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত প্রচারের জন্য এই লিরিক ব্যবহার, রি-প্রোডাকশন, অবিকল অনুলিপি পুনঃপ্রকাশ কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও/ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নতুন নতুন লোকসংগীত ও আধ্যাত্মিক গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

ও ললিতা।প্রেম বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

দে দে পাল তুলে দে।মুর্শিদতত্ত গান।লেখক কামাল হোসেন

মন শোধন।দেহতত্ব গান।লেখক কামাল হোসেন

চালাও তোমার বন্দেগী। লেখক কামাল হোসেন।

সঠিক পথে চালাও জিন্দেগি। নতুন বাংলা গান রিলিক্স। লেখক কামাল হোসেন।

আতা গাছে তোতা পাখি ।লেখক কামাল হোসেন