Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

টাইটানিক জাহাজ। আধ্যাত্মিক গান। গীতিকার কামাল হোসেন।

⚓ গীতিকার কামাল হোসেন

✨ আসসালামু আলাইকুম

সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। আটলান্টিক মহাসাগরের হিমশীতল লোনা পানিতে বরফের পাহাড়ের ধাক্কায় যখন টাইটানিক জাহাজটি ডুবে যায়, তখন সেখানে আসলে কী শক্তির প্রয়োগ হয়েছিল? সাধারণ যুক্তিতে একটি বরফের ধাক্কায় এত বড় দম্ভের প্রাসাদ ডুবে যাওয়ার কথা নয়; বরং তা ছিল পরাক্রমশালী উপরওয়ালার এক কুদরতি ইশারা। মানুষ যেখানে নিজের ক্ষমতা নিয়ে চরম অহংকার করেছিল, সেখানে প্রকৃতির এক সামান্য আঘাতে সব শেষ হয়ে গেল। পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত এর গভীর রহস্য ভেদ করতে পারেনি। সেই ঐতিহাসিক ঘটনা আর স্রষ্টার মহিমা থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই গানটি লিখেছি। আসুন, গানটি পড়া যাক।

⭐ ধারাঃ আধ্যাত্মিক / দেহতত্ত্ব ও জীবনমুখী গান

🎵 গানের কথাঃ টাইটানিক জাহাজ

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

আটলান্টিক মহাসাগরে
হিম শীতল লোনা পানিতে,
কি করে উঠলো সেখানে বরফের পাহাড়
ডুবিয়ে দিল টাইটানিক জাহাজ।
এমন অবস্থা হয়েছিল কুদরতি হাত ছিল কার।

মানুষ গড়েছিল অহংকারের এক প্রাসাদ,
ভেবেছিল ভাঙবে না কোনোদিন এই বাঁধ।
ছুটেছিল তরী বুকে নিয়ে মহা আশা,
নিমেষেই মুছে গেল জীবনের সব ভাষা,
প্রকৃতির নিয়মের কাছে মানুষ যে কত লাচার।

অন্ধকার রাতে হাহাকার উঠলো জেগে,
শত শত প্রাণ চলে গেল ঝড়ের বেগে।
ধনী আর গরীব মিশে গেল একাকার,
কান্নায় ভারী হলো নিথর সেই অন্ধকার,
ভেঙে গেল মানুষের সব দম্ভ ও অহংকার।

আজও সেই সাগরের অতল গভীরে,
স্মৃতিরা ঘুমায় শুধু নিস্তব্ধতার তীরে।
বিধাতার লীলাখেলা বোঝা বড় দায়,
মানুষ কেবলই কাঁদে নিয়তির ইশারায়,
ইতিহাস হয়ে রল সেই মহাবিপদ আর হাহাকার।

লেখক: কামাল হোসেন
তারিখ: ০৬/০৭/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain