Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

মাটি আমার বাড়ি।দেহতত্ব গান।লেখক কামাল হোসেন

লেখক ও গীতিকার কামাল হোসেন

✨ নতুন দেহতত্ত্ব ও আধ্যাত্মিক গান ✨

আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা,

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন দেহতত্ত্ব গান। মানব জীবনের ধারাবাহিক জীবন বিধানের সব কর্ম জমে থাকবে আমলনামায়, আর এই ধারা চলবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। জীবনটা অতি সহজ, কিন্তু দুনিয়ার লোভ-লালসায় পড়ে বাস্তবে আমরা তাকে কঠিন ও বিপন্ন করে তুলছি। এর জন্য মানুষ নিজেই দায়ী। আমাদের সচেতন হতে হবে এবং ইনসাফের ভিত্তিতে সমাজ গড়তে হবে। আশা করি গানটি আপনাদের মন ছুয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।

⭐ ধারাঃ দেহতত্ত্ব / আধ্যাত্মিক গান

🎵 গানের কথাঃ মাটি আমার বাড়ি

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

মাটি আমার বাড়ি, মাটি আমার ঘর,
কী করে সাজাবো, ভাবিনি একবারও
ওরে ভোলা মন! সময় হলে বলে দিবে তোমার গুণ কীর্তন,
ভাবনা চিন্তা করো এখন, ওরে ভোলা মন।

মিছা মায়ার এই দুনিয়ায় বাঁধলে কেন বাসা,
দিন ফুরালে ভাঙবে যে তোর সকল আলোর আশা।
যাঁর ইশারায় চলছিস রে তুই, তাঁরেই করিস পর,
এক নিমেষে ভেঙে যাবে এই রঙের বাসর,
ওরে ভোলা মন...
সময় হলে বলে দিবে তোমার গুণ কীর্তন,
ভাবনা চিন্তা করো এখন, ওরে ভোলা মন।

যাঁরা ছিল আপন তোমার, সঙ্গে যাবে না কেউ,
সংসারের এই নদীর বুকে শুধুই মিছে ঢেউ।
খালি হাতে এসেছিস তুই, যাবি খালি হাতে,
আমলনামা ছাড়া কিছুই রবে না তোর সাথে,
ওরে ভোলা মন...
সময় হলে বলে দিবে তোমার গুণ কীর্তন,
ভাবনা চিন্তা করো এখন, ওরে ভোলা মন।

কামাল বলে থাকতে সময় ডাকো তাঁরে, করো মনে স্মরণ,
একদিন তো আসবেই রে সেই অমোঘ মরণ।
মাটির খাঁচা ছেড়ে যেদিন পাখি দেবে উড়াল,
সেদিন বুঝবি জীবন মাঝে কী যে হারাল,
ওরে ভোলা মন...
সময় হলে বলে দিবে তোমার গুণ কীর্তন,
ভাবনা চিন্তা করো এখন, ওরে ভোলা মন।

সময় হলে বলে দিবে তোমার গুণ কীর্তন,
ভাবনা চিন্তা করো এখন, ওরে ভোলা মন।
লেখক, লিরিক ও সুরকার: কামাল হোসেন
তারিখ: ০৯/০৬/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain