আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন
আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা,
কেমন আছেন সকলে? আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন একটি আধ্যাত্মিক গান নিয়ে আসলাম। মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময় ও কর্মের সঠিক তদারকি করা প্রতিটি মানুষের দায়িত্ব। আমাদের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দুনিয়া ও আখিরাতের মঙ্গল সময়ের সঠিক ব্যবহারের ওপরই নির্ভর করে। যথা সময়ে সঠিক কাজ করাই জীবনের মহৎ লক্ষণ। আশা করি এই গানের কথা ও সুর আপনাদের হৃদয়ে ভাবনার খোরাক জোগাবে।
⭐ ধারাঃ আধ্যাত্মিক / দেহ তত্ত্ব ও দেহতত্ত্ব গান
🎵 গানের কথাঃ এমন যদি হয় রে জীবন
✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন
বেলা বয়ে যায় রে আমার খেলা তো মিটে না,
কোন মোহে বন্দি হলাম চোখ মেলিয়া দেখি না।
সূর্য হেলে পশ্চিমেতে, আলো কমে আসে আঁধারেতে,
সময় তো আর রইবে না রে বসে সর্বক্ষণ,
ওরে ভাওলা মন!
হাতে আছিল মিছে আশা, মনে আছিল ভুল,
পার ঘাটাতে নদীর পাড়ে ফুটলো না তো ফুল।
কাজের বেলায় ফাঁকি দিলি, আজব এক ঘুমেতে রইলি,
পারের কড়ি রইলো না রে, রইলো অতনন,
ওরে ভাওলা মন!
ডাক পরিলে ওপার থেকে ছাড়তে হবে ঘর,
যাদের লাইগা সুজন হলি সবই হবে পর।
কামাল বলে ডাক পরিলে ওপার থেকে ছাড়তে হবে ঘর,
যাদের লাইগা সুজন হলি সবই হবে পর।
মাটির ঘরে একলা শুয়ে, কাদবি তখন রোদ্রে পুয়ে,
হিসাব কি আর মিলবে তখন মিছে কান্দন,
ওরে ভাওলা মন!
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
মন্তব্যসমূহ