Featured Post

কুল হারাইলে মান হারাবি।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন

ছবি
নেশা কিন্তু বড় কিছু না গীতিকার ও সুরকার: কামাল হোসেন প্রকাশের তারিখ: ৭/১১/২০২৬ প্রিয় ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি এমন একটি গান রচনা করেছি যে গানটি শুনলে আপনাদের কাছে ভালো লাগবে। আজকাল বর্তমান সমাজে যেভাবে মানুষ নেশায় আসক্ত হয়ে গেছে তার প্রতিকার ভবিষ্যৎ কী হবে সেই চিন্তা ভাবনা করে আমার এই গানটি লেখা। আশা করি গানটি সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। গানের নাম: কুল হারাইলে মান হারাবি লিরিক ও সুরকার: কামাল হোসেন কুল হারাইলে মান হারাবি ও মন আমার, নেশা কিন্তু বড় কিছু না ও মন আমার。 নেশা কিন্তু বড় কিছু না। যে নেশার কারণে কুল হারাইলো আবু জাহেলে, ও মন আমার—নেশা কিন্তু বড় কিছু না। নেশার ঘোরে মানুষ যখন বিবেক হারায়, ভালো-মন্দ বুঝতে তখন ভুলে যায়। নিজের হাতে নিজের জীবন করিস না ছারখার, ...

সন্তান নিয়ে কত আশা জনম দুখিনী মা।বিচ্চেদ গান।গীতিকার কামাল হোসেন

গীতিকার কামাল হোসেন

✨ হৃদয়স্পর্শী বিচ্ছেদ ও লোকজ গান ✨

প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।

আপনাদের সামনে একটি বিরহ বিচ্ছেদ গান নিয়ে আসলাম। গানটির মধ্যে সন্তানের প্রতি পিতা-মাতার অপরিসীম ভালোবাসা, অর্থ ও সময়ের ত্যাগের কথা ফুটে উঠেছে। একমাত্র পিতা-মাতাই বলতে পারেন সন্তানের সুসংবাদের জন্য তারা কতটা বিসর্জন দেন। সন্তানের ভবিষ্যৎ রক্ষার জন্য নিজের সবটুকু বিলিয়ে দেন তারা। তাই আমাদের প্রত্যেকের উচিত পিতা-মাতাকে সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা দিয়ে আগলে রাখা। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন।

🎵 গানের কথাঃ সন্তান নিয়ে কত আশা জনম দুঃখিনী মা

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

সন্তান নিয়ে কত আশা জনম দুখিনী মা,
সন্তান এবার বড় হবে আশা করছে মা।
বাবা-মার চোখে স্বপ্ন, ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে সন্তান,
তাই ভাবিয়া খরচ করে চোখ বুজিয়া প্রাণ।

হঠাৎ একদিন সন্তান চলে গেল না বলিয়া,
জগৎবাসী দেখো না আসিয়া...
সন্তান নিয়ে কত আশা জনম দুখিনী মা।

বুকের মানিক বুকে ধরে রাইখাছিল ছায়া,
কোন অপরাধে কাটাইয়া গেল মায়ের ভালোবাসা আর মায়া?
দিনের আলো নিভে গেল, আঁধার হলো ঘর,
যারে ঘিরে স্বপ্ন ছিল, সে-ই হইয়া গেল পর।

কোল খালি করে কোথায় গেল রে না বলিয়া,
জগৎবাসী দেখো না আসিয়া...
সন্তান নিয়ে কত আশা জনম দুখিনী মা।

বই-খাতা আর জামা-কাপড় পইড়া আছে ঘরে,
মায়ের চোখের জলের ধারা থামে না নিঝুরে।
পাড়ার লোকে সান্ত্বনা দেয়, মুছে না তো দাগ,
কোন্ বিধাতা লেইখা দিল এমন কঠিন ভাগ্য অনুরাগ?

পাথর চাপা কষ্ট বুকে মা যে কান্দে বসিয়া,
জগৎবাসী দেখো না আসিয়া...
সন্তান নিয়ে কত আশা জনম দুখিনী মা।

কামাল হোসেন কয় ভাইরে, দুনিয়ার এই খেলা,
কাউকে কান্দায়, কাউকে হাসায় জীবন-সন্ধ্যাবেলা।
মায়ের কান্দন সইবে কেমন এই যে শূন্য ঘর,
সন্তান ছাড়া মায়ের কাছে পর যেন সব পর।

আশার প্রদীপ নিভে গেল হাওয়ায় উড়িয়া,
জগৎবাসী দেখো না আসিয়া...
সন্তান নিয়ে কত আশা জনম দুখিনী মা।

লেখক ও সুরকার: কামাল হোসেন
তারিখ: ২১/০৮/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

📱 প্রয়োজনে যোগাযোগ ও আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain